শোয়েব আক্তার »
দরজায় কড়া নাড়ছে জিম্বাবুয়ে সিরিজ। একটি টেস্ট, তিনটি ওডিআই ও দুটি টি-টোয়েন্টি খেলতে জিম্বাবুয়ে দল এখন ঢাকায় অবস্থান করছে। আগামী ২২ শে ফেব্রুয়ারি মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে একমাত্র টেস্ট ম্যাচ দিয়ে শুরু হবে এবারের সিরিজ। ইতোমধ্যে ম্যাচ গুলোতে দ্বায়িত্ব প্রাপ্ত ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করা হয়েছে। একনজরে দেখে নেওয়া যাক সিরিজে কারা থাকছেন ম্যাচ পরিচালনার দ্বায়িত্বে:
মিরপুর টেস্টে অন ফিল্ড আম্পায়ার হিসেবে মাঠে থাকবেন জোয়েল উইলসন ও পল রেইফেল। টিভি আম্পায়ারের দ্বায়িত্ব পালন করবেন কুমার ধর্মসেনা ও চতুর্থ আম্পায়ার হিসেবে থাককেন বাংলাদেশি শরফুদ্দৌলা ইবনে সৈকত।
একমাত্র টেস্টের পর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে তিনটি একদিনের ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম ওডিআইতে মাঠের আম্পায়ার হিসেবে দ্বায়িত্ব পালন করবেন কুমার ধর্মসেনা ও মাসুদুর রহমান মুকুল। তৃতীয় আম্পায়ার হিসেবে থাকবেন পল রেইফেল ও চতুর্থ আম্পায়ার হিসেবে দ্বায়িত্ব পালন করবেন তানভির হায়দার।
দ্বিতীয় ওডিআইতে পল রেইফেল ও মাসুদুর রহমান মুকুল ফিল্ড আম্পায়ার হিসেবে মাঠে দ্বায়িত্ব পালন করবেন। টিভি আম্পায়ারের ভূমিকায় থাকবেন কুমার ধর্মসেনা ও চতুর্থ আম্পায়ার থাকবেন তানভির হায়দার।
তৃতীয় ও শেষ ওডিআইতে ফিল্ড আম্পায়ারের দ্বায়িত্ব পালন করবেন কুমার ধর্মসেনা ও শরফুদ্দৌলা ইবনে সৈকত। প্রথম ম্যাচের ন্যায় শেষ ম্যাচেও টিভি আম্পায়ার থাকবেন পল রেইফেল ও টিভি আম্পায়ারের দ্বায়িত্ব পালন করবেন গাজী সোহেল।
ওয়ানডে সিরিজের পর দল আবার ও ঢাকা ফিরবে এবং সেখানে দুটি টি-২০ অনুষ্ঠিত হবে। প্রথম টি-২০ তে শরফুদ্দৌলা ইবনে সৈকত ও তানভির হায়দার ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন এবং তৃতীয় ও চতুর্থ আম্পায়ারের ভুমিকায় থাকবেন যথাক্রমে গাজী সোহেল ও মাসুদুর রহমান মুকুল।
শেষ টি-২০ তে অন ফিল্ড আম্পায়ার হিসেবে মাঠে দেখা যাবে মাসুদুর রহমান মুকুল ও গাজী সোহেল কে। অন্যদিকে তৃতীয় ও চতুর্থ আম্পায়ার হিসেবে থাববেন তানভির আহমেদ ও শরফুদ্দৌলা ইবনে সৈকত।
সব কয়টি ম্যাচে ম্যাচ রেফারি হিসেবে থাকবেন জেফ ক্রো এবং ডিআরএস টেকনিশিয়ান হিসেবে থাকবেন হেনরি এলিসন।
