সাজিদা জেসমিন »
অস্ট্রেলিয়ার মেলবোর্নে চলছে বুশফায়ার ব্যাশ সিরিজ। অস্ট্রেলিয়ার দাবানলে ক্ষতিগ্রস্তদের সাহায্যের উদ্দেশ্যে ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে ছিলো এ-ই ম্যাচ। যা থেকে প্রাপ্ত অর্থ ব্যবহৃত হবে দাবানলে ক্ষতিগ্রস্তদের কল্যানে। আর এতে অংশ নিয়েছেন ক্রিকেট বিশ্বের সুপরিচিত সব মুখগুলো।
মাঠের লড়াইয়ে নেমেই যেন সবাই টগবগে তরুণ এখনো। কিংবদন্তি ক্রিকেটার শচীন, ক্যারিবীয় ওয়ালস, পাকিস্তানের ওয়াসিম আকরামদেরো দেখা যায় এই সিরিজে। শেষ মুহূর্তে অজি স্পিনার ওয়ার্ন না থাকায় দলের নেতৃত্ব দেন এড্যাম গিলক্রিস্ট।
শুরুতেই টসে জিতে ফিল্ডিং নেন গিলক্রিস্ট। বেশ খোশমেজাজেই খেলতে দেখা যায় সবাইকে। বহুদিন পর সঙ্গীদের সাথে বাইশ গজে নেমে সবাই যেন আঠারো-ঊনিশের তরুণ। ওপেনিংয়ে মাঠে নামতে দেখা যায় ল্যাঙ্গার,হেইডেনকে। কিন্তু ল্যাঙ্গার শুরুতেই কুপোকাত ক্যারিবীয় ওয়ালসের কাছে।
এরপর ক্রিজে দলপতি বিশ্বকাপ জয়ী অধিনায়ক পন্টিংয়ের আগমন। আর এসেই যেন সবাইকে আরো একবার দেখিয়ে দেন পন্টিং এখনো সেই আটারো-ঊনিশের টগবগে যুবক ই আছেন। প্রত্যেকটা শট তার প্রমাণ দিচ্ছিলো।
ব্যাট হাতে আজ উজ্জ্বল ছিলেন পন্টিং, লারা। লারা যখন ব্যাটিংয়ে তখন সে দুরন্ত বয়সের লারার কথা সবাইকে জানান দিচ্ছিলো। দুর্দান্ত সব শটে ১১ বলে ৩০ রানের দুর্দান্ত ইনিংস খেলে মাঠ ছাড়েন এ-ই কিংবদন্তি। মাঠে দেখা যায় ব্ল্যাকওয়েল, লিচফিল্ডদেরো। ১০ ওভারের ম্যাচে ৫ উইকেট হারিয়ে পন্টিং একাদশ ১০৫ রানের টার্গেট দেয় গিলক্রিস্ট একাদশকে।
ইনিংস ব্রেকে অজি নারীদের সাথে ১ ওভার খেলেন কিংবদন্তি ক্রিকেটার শচীন। ইনিংস ব্রেক শেষে ব্যাট করতে নামেন গিলক্রিস্ট এবং ওয়াটসন। আর মাঠে নেমেই ওয়াটসনের বিধ্বংসী ইনিংস। ৯ বলে ৩০ রানের দুর্দান্ত ইনিংস খেলে মাঠ ছাড়েন ওয়াটসন। যাতে ২টি চারের মার এবং ৩টি ছয়ের মার ছিলো।
পরপর মাঠ ছাড়েন গিলক্রিস্ট। এরপর ব্রেটলি’র ওভারে আবারো পরাস্ত হন ২ সুপরিচিত ব্যাটসম্যান হজ এবং যুবরাজ সিং। মাঠে আসেন সাইমনস। আর ক্রিজে এসেই সেই টগবগে তরুণ বয়সের মতোই বাউন্ডারি হাঁকাতে থাকেন সাইমনস।
মনে হচ্ছিলো অজি ক্রিকেটের সেই সোনালি সময়গুলো আবারো দেখছি। ১৩ বলে ঊনত্রিশ রান করে মাঠ ছাড়েন সাইমনস। শেষের দিকটায় দেখা যায় মজার দৃশ্য। ক্যামেরন-নিক যেন সেই তরুণ বয়সের মতো দৌড়ে পূর্ণ করেন ৪ রান। এরপর ১০৩ রানেই থামে গিলক্রিস্ট একাদশ। ১রানে জয়ী হয় পন্টিং একাদশ।
https://twitter.com/i/status/1226389685317980160
সংক্ষিপ্ত স্কোরকার্ডঃ
পন্টিং একাদশঃ ১০৪/৫ (১০ ওভার)
লারা ৩০(১১), পন্টিং ২৬(১৪)
যুবরাজ ১/১০, সাইমনস ১/১৮
গিলক্রিস্ট একাদশঃ ১০৩/৬ (১০ওভার)
ওয়াটসন ৩০(০৯), সাইমনস ২৯(১৩)
ব্রেট লি ২/১১, হজ ১/৮
ফলাফলঃ পন্টিং একাদশ ১ রানে জয়ী।
