শোয়েব আক্তার »
বাংলাদেশ ক্রিকেট লিগ বা বিসিএলের দ্বিতীয় রাউন্ডে জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদের বোলিং তোপে পড়ে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে সেন্ট্রাল জোন। শেষ খবর পাওয়া পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ১১৪ রান তুলতে পেরেছে সেন্ট্রালজোন।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে সেন্ট্রাল জোন কে ব্যাটিং এর আমন্ত্রন জানায় নর্থজোন। শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সেন্ট্রালজোন। আর এর পেছনের কারিগর নর্থজোনের বোলার তাসকিন আহমেদের।
তবে, শুরুটা জয় সালাউদ্দিন শাকিলের হাত ধরে। ইনিংসের পঞ্চম বলেই মোহাম্মদ নাঈম কে তানভীর হায়দারের ক্যাচ বানিয়ে প্রথম উইকেটের পতন ঘটান। এরপরই শুরু হয় তাসকিন ঝড়। দ্বিতীয় ওভারের তৃতীয় বলে মার্শাল আয়ূব(১) কে এনামুল হক জুনিয়রের ক্যাচে পরিণত করেন তিনি। চতুর্থ ওভারের শেষ বলে আব্দুল মজিদ (৫) কে লেগ বিভোরের ফাঁদে ফেলে সাজঘরে ফেরত পাঠান। ষষ্ঠ ওভারের দ্বিতীয় বলে আবারও আঘাত হানেন তিনি। এবার তাঁর শিকার কোন রান না করা তাইব্যুর রহমান।
এরপর কিছুটা প্রতিরোধ গড়ে তুলেন রকিবুল হাসান ও শুভাগত হোম। দুজনে মিলে ৪৭ রানের পার্টানারশীপ গড়ে দলকে সম্মানজনক সংগ্রহের পথে নিয়ে যেতে থাকেন। তবে, ইনিংসের ১৮তম ওভারের প্রথম বলে আবারও সালাউদ্দীন শাকিল শুভাগত হোম ব্যক্তিগত ২১ রানে আউট করে নর্থজোন কে ব্রেকথ্রু এনে দেন। জাকির আলি কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্ঠা করলেও সুমন খাঁন তাঁকে হতাশ করেন। ইনিংসের ২৯তম ওভারের দ্বিতীয় বলে ১৯ রান করে আউট হয়ে যান তিনি।
পরের ওভারে শহিদুল ইসলাম(৫) কে নিজের চতুর্থ শিকার বানান তাসকিন আহমেদ।
রকিবুল হাসান-৪৯ ও আরাফাত সানি-১০ রানে অপরাজিত থেকে ক্রিজে আছেন। দলকে মুটামুটি একটি ভালো সংগ্রহ এনে দিতে দুজনে এখন পর্যন্ত ২০ রানের জুটি গড়ে দলকে এগিয়ে নিচ্ছেন।
