ইংল্যান্ড লায়ন্সের কোচিংয়ে যোগ দিচ্ছেন গিলেস্পি

সাজিদা জেসমিন »

সাসেক্সের প্রধান কোচ জেসন গিলেস্পি অস্থায়ীভাবে ইংল্যান্ড লায়ন্স কোচিং কর্মীদের সাথে যোগ দেবেন। আগামী ৮ ই ফেব্রুয়ারি থেকে তাদের আসন্ন অস্ট্রেলিয়া সফরের সময় লাল বল স্কোয়াডের সাথে ১২ দিন সময় কাটাবেন গিলেস্পি। এবং জেসন কের লায়নের প্রধান কোচ রিচার্ডস ডসনসের সাথে তিন ম্যাচের প্রস্তুতির জন্য যোগ দিবেন।

‘আমি রিচার্ড ডসনস, তার সহকারী কর্মীগণ এবং দলের সব খেলোয়াড়দের সাথে কাজ করার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত’ – গত বৃহস্পতিবার গিলেস্পি গণমাধ্যমে বলেন।

‘এটি বিভিন্ন প্রকারের লোকজন থেকে শোনা এবং শেখার অন্যতম একটি সুযোগ। আর আমি মনে করি, আমি আমার অভিজ্ঞতা থেকে দলের স্বার্থে গুরুত্বপূর্ণ কিছু এখানে যোগ করতে পারবো। রিচার্ড আমার খুব ভালো একজন বন্ধু, আমরা দুজন একসাথে খেলেছি এবং কোচিং করিয়েছি, তাই আমি জানি সে কতটা দুর্দান্ত নেতা। খুবই চমৎকার এবং উপভোগ্য অভিজ্ঞতা অর্জিত হবে।’ – গিলেস্পি যোগ করেন।

‘এটি আমাদের তরুণ পেস বোলারদের জন্য চমৎকার একটি সুযোগ যে তারা সেরাদের কাতারের একজন থেকে শিখবে’ – ইসিবি পারফরম্যান্স ডিরেক্টর মো বোবাট বলেন গিলেস্পিকে উদ্দেশ্য করে। তিনি আরো বলেন – ‘ জেসন শুধু মাত্র একজন দুর্দান্ত বোলার নয়, সে একজন অভিজ্ঞ কোচ ও বটে। এতে কোন সন্দেহ নেই যে এটি স্কোয়াডে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।’

ইংল্যান্ড সিনিয়র টিম ২০২১ এ-র শেষের দিকে অস্ট্রেলিয়ায় অ্যাসেজ ট্যুরে যাবে। গিলেস্পিকে সাথে পেয়ে বোর্ড তাই টেস্ট ট্যুর নিয়ে যথেষ্ট আশাবাদী।

হোবার্টে ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে লায়ন্স তাদের প্রথম ম্যাচ খেলবে। তারপরে নিউ সাউথ ওয়েলস একাদশের বিপক্ষে সফরের চূড়ান্ত খেলার আগে এমসিজিতে গোলাপী বলের ডে-নাইট খেলায় তারা অস্ট্রেলিয়া এ-দলের মুখোমুখি হবে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »