শোয়েব আক্তার »
বহুল আলোচিত বাংলাদেশের পাকিস্তান সফরের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত ২ উইকেট হারিয়ে ৪৩ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত-২০ ও অধিনায়ক মুমিনুল হক-২০ রানে অপরাজিত আছেন।
এরআগে টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের তৃতীয় বলেই অভিষিক্ত সাইফ হাসান কোন রান না করেই শাহিন শাহ আফিদ্রির বলে আসাদ আহমেদের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান। জাতীয় চলে ব্যর্থতার চোরাবালি থেকে উঠতে পারেন নি তারকা ওপেনার তামিম ইকবাল।
বিসিএলে ত্রিপল সেঞ্চুরি করে পাকিস্তান সফরে দূর্দান্ত কিছুর আভাস দিলেও আব্বাস আহমেদের করা ইনিংসের দ্বিতীয় ওভারের চতুর্থ বলে এলবি ডব্লিয়ের ফাঁদে পড়ে দলীয় ও ব্যক্তিগত ৩ রানে আউট হয়ে যান তিনি।
