শোয়েব আক্তার »
প্রায় চৌদ্দ মাস পর টেস্ট দলে আবার ও সুযোগ পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। সর্বশেষ ২০১৮ সালের নভেম্বরে টেস্ট খেলেছিলেন তিনি। মাঝখানে ওয়ানডে ও টি-২০ ম্যাচ খেললেও সাদা পোশাকে মাঠে নামা হয় নি এ বাঁহাতি ব্যাসম্যানের।
অবশ্য বলার মতো ভালো পারফম্যান্স করতে না পারায় দলে থিতু হতে পারছেন না তিনি। এখন পর্যন্ত ৪ টেস্ট খেলে মাত্র ১২ গড়ে করেছেন ৪৮ রান! সর্বোচ্চ ইনিংস মাত্র ১৮ রান !
হেডিংলি ওভালে ২০১৭ সালের জানুয়ারি তে নিউজিল্যান্ডের বিপক্ষে অভিষেক হয় তাঁর। ওই টেস্টের দুই ইনিংসে যথাক্রমে ১৮ ও ১২ রান করতে পারেন। ফলে, টেস্ট দল থেকে বাদ পড়ে যান তিনি। প্রায় দেড় বছরের ও বেশি সময় বিরতি দিয়ে ২০১৮ সালের নভেম্বর মাসে জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টে জায়গা পান তিনি। সে ম্যাচেও দুই ইনিংসে যথাক্রমে ৩ ও ১৩ রান করতে সক্ষম হোন তিনি। ফলস্বরুপ আবারও বাদ পড়েন দল থেকে।
ওয়ান ডে ও টি-২০ ম্যাচেও ব্যর্থতার ধারা অব্যাহত রেখেছেন শান্ত। ২০১৮ এশিয়া কাপে হাতে আঘাত পেয়ে তামিম ইকবাল টুর্নামেন্টের বাইরে চলে গেলে তাঁর পরিবর্তে ওপেনিং করতে নামেম শান্ত। তবে, টিম ম্যানেজম্যান্টের আস্থার প্রতিদান দিতে পারেস নি তিনি। তিন ম্যাচে ২০(৭,৭,৬) রান করার পর মেহেদি হাসান মিরাজ কে ওপেনিং এ পাঠাতে বাধ্য হয় টিম ম্যানেজম্যান্ট।
টি-টোয়েন্টি তে ও একই ভাবে ব্যর্থতার পরিচয় দিচ্ছেন তিনি। গত বছর বাংলাদেশ, জিম্বাবুয়ে, আফগানিস্তান কে নিয়ে আয়োজিত ত্রিদেশিয় টি-২০ সিরিজে দুই ম্যাচ খেলার সুযোগনপেয়ে করেন যথাক্রমে ১১ ও ৫ রান। যদিও সর্বশেষ “বঙ্গবন্ধু বিপিএলে” একমাত্র বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি।
দেশের ক্রিকেটের অন্যতম প্রতিভাবান ব্যাটসম্যান হিসেবে বিবেচনা করা হয় নাজমুল হাসান শান্তকে। ফার্স্ট ক্যারিয়ার ও বেশ উজ্বল তাঁর। প্রায় সাড়ে চল্লিশ গড়ে ২৫৯১ রান করেছেন তিনি। ৬ টি শতক ও ১৪ টি অর্ধ-শতক রয়েছে তাঁর দখলে। এছাড়া লিস্ট-এ ম্যাচেও ভালো ব্যাট করে থাকেন তিনি। ৩৮.২৩ গড়ে ৬টি সেঞ্চুরি ও ১৫ টি হাফ সেঞ্চুরি করে ৩২১২ রান রয়েছে তাঁর দখলে।
