শোয়েব আক্তার »
বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে ৯৬তম ক্রিকেটার হিসেবে টেস্ট অভিষেক হতে যাচ্ছে ঘরোয়া লিগে দূর্দান্ত ব্যাটিং করা সাইফ হাসানের। রাওয়ালপিন্ডিতে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে অভিষেক হয় তাঁর।
বয়স ভিত্তিক দল ও ঘরোয়া লিগ গুলোতে ব্যাট হাতে আলো ছড়িয়ে নির্বাচকদের নজর কাড়েন তিনি। গত বছরের ডিসম্বেরে ভারতের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের টেস্ট দলে ডাক পান নি। তবে, ইঞ্জুরির কারনে একাদশ ভুক্ত হতে পারেন নি তিনি।
এবার পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্ট স্বপ্ন পূরণ হয়ে গেলো সাইফ হাসানের। দেশের জার্সি গাঁয়ে ব্যাট হাতে মাঠে নেমে গেছেন তিনি। যদিও অভিষেক ইনিংসটা রাঙ্গাতে পারেন নি তিনি। শাহিন শাহ আফ্রিদির বলে দলীয় তিন রানের মাথায় কোন রান না করেই আসাদ শফিকের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান তিনি।
১৯৯৮ সালের ৩০ অক্টোবর জন্ম নেওয়া এই ক্রিকেটার ২০১৬ অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ দলের সদস্য ছিলেন। এছাড়া ২০১৬ অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপ ও ২০১৮ এসিসি ইমার্জিং দলে বাংলাদেশের অধিনায়কত্ব করেছেন তিনি। ২০১৭ সালের জানুয়ারি মাসে জাতীয় ক্রিকেট লিগে সর্ব ঢাকা বিভাগের বিপক্ষে সর্ব কনিষ্ঠ ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি করার রেকর্ড এই ওপেনারের দখলে।
ফার্স্ট ক্লাস ত্রিকেটে ৩৮ ম্যাচের ৫৭ ইনিংসে ব্যাট করে ২৩৩৬ রান করেন তিনি। ৪৫.৩৯ গড়ে ৪ টি শতক ও ১২ টি অর্ধ-শতক রয়েছে তাঁর ঝুলিতে। সর্বোচ্চ ইনিংস ২২০* রানের।
এছাড়া লিস্ট-এ ক্রিকেটে ৬৬ ম্যাচ খেলে ৪১.৪৫ গড়ে ২৪৮৭ রান করেন এই ডানহাতি ব্যাটসম্যান। যেখানে ৬ টি সেঞ্চুরি ও ১৪ টি হাফ-সেঞ্চুরি রয়েছে। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ১৪৮* রানের।
