শোয়েব আক্তার »
টেস্ট চ্যাম্পিয়ানশীপের দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে সফরত বাংলাদেশের বিপক্ষে টসে জিতে বোলিংয়ের এর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। উইকেটে সবুজ ঘাসের কথা মাথায় রেখেই আগে বল করার সিদ্ধান্ত নিয়েছেন টেস্ট অধিনায়ক আজহার আলি।
৯৬তম টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেক হতে যাচ্ছে ঘরোয়া লীগ গুলোতে দূর্দান্ত ব্যাটিং করা সাইফ হাসানের। তামিম-ইকবালের সাথে ওপেনিং জুটিতে দেখা যেতে পারে তাঁকে। সর্বশেষ ভারত সফরে ছুটিতে কাটানোর পর দলে ফিরেছেন তামিম ইকবাল। প্রায় ১৪ মাস পর টেস্ট দলে ফিরেছেন টপ ওর্ডার ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত।
এছাড়া সাত জন স্বীকৃত ব্যাটসম্যান, একজন বিশেষজ্ঞ স্পিনার ও তিনজন পেসার নিয়ে দল সাজিয়েছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে খেলা সর্বশেষ টেস্ট দল থেকে বাদ পড়েছেন ইমরুল কায়েস ও মুশফিকুর রহিম। ইমরুলের পরিবর্তে দলে এসেছেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের জায়গায় দলে খেলবেন বাঁহাতি ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত।
হ্যামস্টিং ইঞ্জুরির কারণে টেস্ট দলে জায়গা পাননি এই বাঁহাতি উদ্ভোধনী ব্যাটসম্যান। অপরদিকে নিরাপত্তা শঙ্কার কারণে পাকিস্তান সফরে যান নি উইকেট রক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক(অধিনায়ক), মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিথুন, লিটন কুমার দাস (উইকেট রক্ষক), তাইজুুল ইসলাম, রুবেল হোসেন, আবু জায়েদ রাহী, ইবাদত হোসেন।
