সাজিদা জেসমিন »
দক্ষিণ আফ্রিকান পেসার লুঙ্গি, স্পিনার শামসি এবং অলরাউন্ডার স্মুটস ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ডাক পেয়েছেন, যা আগামী ৪ ফেব্রুয়ারি শুরু হবে।
৩জনই দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের কন্ডিশনিং ক্যাম্পের ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। সিসান্দা ম্যাগালাও এই ক্যাম্পে সাথে আছেন, তবে তিনি এখনো ফিটনেস টেস্টে অবতীর্ণ হননি। তিনি ফিটনেস ট্রেইনার টুমি মাসেকেলার সাথে ফিটনেস নিয়ে কাজ করবেন ওয়ানডে সিরিজের পরবর্তী টি-২০ সিরিজের জন্য।
দক্ষিণ আফ্রিকান ক্রিকেটের ডিরেক্টর অব ক্রিকেট গ্রায়েম স্মিথ বলেন – ‘আমি আমাদের চারজন খেলোয়াড়ের এই অর্জন নিয়ে খুশি, বিগত ৩সপ্তাহ যাবৎ তারা ক্যাম্পে যথেষ্ট ভালো করেছে।আমি খুশি যে লুঙ্গি, তাবরেজ এবং জন নিজেদের প্রমাণিত করেছে৷ এবং আশা রাখি খুব দ্রুত সিসান্দাও তার কাজের যোগ্য প্রমাণ দিবে। সে বিগত কয়েকদিন নিজেকে নিয়ে যথেষ্ট ভালো কাজ করেছে। আমরা ফলাফলের অপেক্ষায় আছি’ –
তিনি আরো যোগ করেন:গত ডিসেম্বরের পর লুঙ্গি প্রথমবার দলে ফিরছে। শেষবার খেলেছিলেন ডিসেম্বরে অনুষ্ঠিত মজানসি সুপার লিগে। সেখানে ইনজুরিতে পড়ার পর স্কোয়াড থেকে ছিটকে পড়েন। স্মুটস শেষ বার সেপ্টেম্বরে দল থেকে বাদ পড়েন৷ কঠোর সাধনার পর আবার তিনি ফিটনেস টেস্টে পাশ করে দলে ফিরছেন। শামসি ও নিজেকে ফিট প্রমাণিত করেছেন।
তারুণ্যেভরা দল নিয়ে উচ্ছ্বসিত ক্যাপ্টেন কুইন্টন ডি কক। তিনি বলেন – ‘ এটি নিঃসন্দেহে চমৎকার একটা ব্যাপার। নির্বাচকমণ্ডলী তারুণ্যেভরা একটি স্কোয়াড নির্বাচন করেছেন। আমি আশাবাদী এই দল নিয়ে, আমরা বর্তমান ওয়ানডে বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলকে চ্যালেঞ্জ করতে প্রস্তুত।’
