আইসিসির নিয়ম ভঙ্গ করায় শাস্তি পেলেন স্যাম ফ্যানিং

সাজিদা জেসমিন »

গত ২৮শে জানুয়ারি, মঙ্গলবার পচেফস্ট্রুমে; ভারতের বিপক্ষে আইসিসি অনুর্ধ্ব – ১৯ ক্রিকেট বিশ্বকাপের সুপার লিগের ফাইনাল ম্যাচ চলাকালীন, একটি ঘটনার জন্য অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-19 দলের ওপেনিং ব্যাটসম্যান স্যাম ফ্যানিংকে আইসিসির কোড অব কনডাক্টের লেভেল ১ ভঙ্গ করার কারণে দোষী সাব্যস্ত করা হয়েছেে।

৩১তম ওভারের প্রথম বলে যখন ফ্যানিং ৪৮ রানের জন্য ব্যাট করছিলেন তখন রান নেওয়ার সময় বোলার আকাশ সিংয়ের সাথে তার কনুই আটকে গিয়েছিলো। বোলারকে খুবই অপ্রস্তুত মনে হয়েছিলো, পরবর্তীতে জানা যায় এটি ইচ্ছেকৃতভাবে করা হয়েছিলো।

ঐসময়ে এটিকে আইসিসির কোড অব কনডাক্টের ২.১২ এর অন্তর্ভুক্ত মেনে ব্যাটসম্যানকে দোষী সাব্যস্ত করা হয়। যেটি ‘আন্তর্জাতিক ম্যাচ চলা কালীন কোন খেলোয়াড়ের সাথে অসঙ্গত ভাবে শারিরীক সংস্পর্শ ‘ – এর সাথে সম্পর্কযুক্ত। এই নিয়ম অনুযায়ী আচরণবিধি ভঙ্গকারির জন্য লেভেল ১ এর নিয়মানুযায়ী শাস্তি হিসেবে ১ বা ২ টি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়।

ফ্যানিং তার দোষ স্বীকার করেন এবং আইসিসি অনূর্ধ্ব – ১৯ ক্রিকেট বিশ্বকাপ রেফারি গ্রিম ল্যাব্রয় কর্তৃক নির্ধারিত শাস্তি মাথা পেতে নেন। এই অভিযোগ অনফিল্ড আম্পায়ার আদরিয়ান হোল্ডস্টোক এবং শরফুদ্দৌলা ইবনে শহীদ, ৩য় আম্পায়ার ওয়েইন নাইট এবং চতুর্থ আম্পায়ার আসিফ ইয়াকুব কর্তৃক সমাধান করা হয়। তাকে শাস্তি হিসেবে ২টি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »