সাজিদা জেসমিন »
ভারতের বিপক্ষে আসন্ন ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য কিউইরা নতুন করে পেস এট্যাক সাজিয়েছেন। স্কোয়াডে ডাক পেয়েছেন কাইলি জেমিসন, স্কট কুগেলেইন এবং হামিশ বেনেট
গত ৩০শে জানুয়ারি গঠিত ১৪ সদস্যের স্কোয়াডে ত্রয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। জেমিসন এখনো অনভিষিক্ত রয়েছেন। কুগেলেইন এবং বেনেট শেষ ওয়ানডে খেলেছেন ২০১৭ সালে। ত্রয়ীদয়ের স্কোয়াডে অন্তর্ভুক্তিকরণের কারণ ট্রেন্ট বোল্ট, লকি ফার্গুসন এবং ম্যাট হেনরির ইন্জুরি।
কোচ গ্যারি স্টিড বলেন – ‘যখন বোলিং লাইনআপ নতুনভাবে সাজানো এবং ব্যাটিং লাইনআপ ভালোভাবে সেট করা, তাছাড়া আমাদের বিশ্বকাপ ফাইনালের সেরা ৮জন ব্যাটসম্যান রয়েছে। চিন্তার কারণ দেখছিনা।’
জিমি এবং কলিন কিউইদের অন্যতম পেস-বোলিং অলরাউন্ডার, উইকেট-কিপার ব্যাটসম্যান টম ল্যাথাম ও দলে ফিরেছেন। ইশ সোদি প্রথম ওয়ানডেতে অংশ নেবেন। গ্যারি বলেন – ‘ এটি খুব আনন্দের বিষয় যে টম দলে ফিরেছে। আমরা উইকেটের পিছনে এবং মিডল অর্ডারে একজন অভিজ্ঞ খেলোয়াড় পাচ্ছি। ওপেনিং এ হেনরি বর্তমানে ভালো ফর্মে আছে।’
ইন্জুরিতে পড়া পেসত্রয়ী নিয়েও আশাবাদী গ্যারি – ‘ বোল্টের অবস্থা ধীরে ধীরে উন্নত হচ্ছে। আমরা বিশ্বাসী সে ভারতের বিপক্ষে টেস্টে দলে ফিরবে। হেনরী অনুশীলনে ফিরেছে, যদিওবা সে পুরোপুরি ফিট নাহ। ফার্গুসন ও সুস্থ হয়ে উঠছে।’হ্যামিলটনের সেডন পার্কে আগামী ৬ ফেব্রুয়ারি ৩ম্যাচের এই ওয়ানডে সিরিজ শুরু হবে।
স্কোয়াডঃ কেন উইলিয়ামসন( অধিনায়ক), হামিশ বেনেট, টম ব্লান্ডেল, কলিন ডি গ্রান্ডহোম, মার্টিন গাপটিল, কাইলি জেমিসন, স্কট কুগেলেইন, টম ল্যাথাম, জিমি নিসাম, হেনরি নিকোলাস, মিচেল সান্টনার, ইশ সোদি (প্রথম ওয়ানডে), টিম সাউথি, রস টেইলর।
