শোয়েব আক্তার »
হ্যামিল্টনে রুদ্ধশ্বাস এক ম্যাচে তীরে এসে আবারও তরী ডুবিয়েছে নিউজিল্যান্ড। সিরিজ নির্ধারনী এই ম্যাচে সুপার ওভারে গিয়ে জয় ছিনিয়ে নিয়েছে সফররত ভারত। তবে, একই দিন রোমাঞ্চকর এক জয় দিয়ে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমি-ফাইনাল নিশ্চিত করেছে নিউজিল্যান্ড অনুর্ধ্ব-১৯ দল।
বেনোনির উইলমোর পার্ক স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজ অনুর্ধ্ব-১৯ দলের দেওয়া ২৩৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বড় ইনিংস খেলতে পারেন নি কিইউই যুবারা। মাত্র তৃতীয় ওভারেই দলীয় ৪ রানে প্রথম উইকেটের পতন ঘটে তাদের।
এরপর ১৩, ১৫ ও ১৬ তম ওভারে আর তিন উইকেট হারালে ব্যাটিং বিপর্যয়ে পড়ে নিউজিল্যান্ড। মাঝখানে সেন্ডি ও কেন জুটি গড়ে প্রতিরোধ গড়ার চেষ্ঠা করলেও ২৫তম ওভারে সেন্ডি ও ৩১ তম ওভারে কেন আউট হয়ে গেল জয়ের পথ আরও কঠিন হয়ে যায় নিউজিল্যান্ডের।
বিপদ আরও বাড়িয়ে ৩৩ ও ৩৫ তম ওভারে দুই মিডল ওর্ডার ব্যাটসম্যান আউট হয়ে গেলে সহজ লক্ষ্যে কঠিন হয়ে পড়ে নিউজিল্যান্ডের যুবাদের জন্য। এই কঠিন কাজটিই সহজ করে দেন লেইট মিডল ওর্ডারের দুই ব্যাটসম্যান ক্রিস্টিয়ান ক্লার্ক ও জো ফিল্ড।
এ দুজনের রেকর্ড অবিচ্ছিন্ন ৮৬ রানের জুটি শেষ পর্যন্ত দুই বল হাতে রেখে দুই উইকেটের জয় তুলে নেয় নিউজিল্যান্ড। ক্লার্ক দলের পক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ ৪৬(৪২) ও ফিল্ড দ্বিতীয় ব্যক্তিগত সর্বোচ্চ ৩৮(৫৮) রান সংগ্রহ করেন। ক্রিস্টিয়ান ক্লার্কের অপরাজিত ৪৬ রান বিশ্বকাপের ১০ম ব্যাটসম্যানের সর্বোচ্চ রান।
অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে নবম উইকেট জুটিতে এটিই সর্বোচ্চ রান। তাছাড়া যুবাদের ওয়ানডে তে নবম উইকেট জুটিতে দ্বিতীয় সর্বোচ্চ রানের রেকর্ড এখন এ দুজনের দখলে। সর্বোচ্চ জুটিটি নিকোলাস পুরান ও জোনসের ১৩৬ রানের জুটি। ক্লার্ক-ফিল্ডের ৮৬* রানের রেকর্ড জুটি গড়ার পথে পেছনে ফেলেছেন ফয়েজ আহমেদ-গোলাম দোস্তাগীরের ৮২, মাদুশঙ্কা-কুশাল ৭৬* এবং পেরিসিস-থিসারা পেরেরা’র ৭৬ রানের জুটি গুলো।
বল হাতে ওয়েস্ট ইন্ডিজের বোলারদের মধ্যে নিড ৩ টি এবং জেমস ও ফ্রোড ২ টি করে উইকেট লাভ করেন।
এর আগে টসে জিতে ব্যাটিং করতে নেমে ৪৭.৫ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ২৩৮ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে শুধুমাত্র ম্যাকেঞ্জি সর্বোচ্চ ৯৯ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রান আসে এন্ডারসনের ব্যাট থেকে।
নিউজিল্যান্ডের পক্ষে ক্লার্ক ৪ টি এবং তাসকফ ও ফিল্ড ২ টি করে উইকেট লাভ করেন।
সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ অনুর্ধ্ব-১৯:২৩৮/১০(৪৭.৫)
ম্যাকেঞ্জি-৯৯(১০৪),এন্ডারসন-৩৩(৪৬)
ক্লার্ক-৪/২৫(৭.৫), তাসকফ-২/৩৫(১০)
নিউজিল্যান্ড অনুর্ধ্ব-১৯: ২৩৯/৮(৪৯.৪)
ক্লার্ক-৪৬(৪২), ফিল্ড-৩৮(৫৮)
নিড-৩/৩৩(১০), জেমস-২/৪৫(৮)
ফলাফল: নিউজিল্যান্ড অনুর্ধ্ব-১৯ দুই উইকেটে জয়ী।
প্লেয়ার অব দ্যা ম্যাচ- ক্রিস্টিয়ান ক্লার্ক
