শোয়েব আক্তার »
সালমা খাতুন কে অধিনায়ক ও রুমানা খাতুন কে সহ-অধিনায়ক করে আসন্ন প্রমীলা টি-২০ বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। কোন রুপ পরীক্ষা-নিরীক্ষা নয় অভিজ্ঞদের মূল্যায়ন করে দল সাজানো হয়েছে।
টানা চতুর্থবারের মতো টি-২০ বিশ্বকাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ। গত বছর স্কটল্যান্ডে বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়ে অস্ট্রেলিয়া বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে বাঘীনিরা।
১০ দলের এই টুর্ণামেন্টে দুইটি ভাগে ভাগ হয়ে প্রাতযোগীতায় অংশ নেবে দল গুলো। বাংলাদেশ ‘এ’ গ্রুপে থেকে বিশ্বকাপে অংশ নেবে। এই গ্রুপে বাংলাদেশ ছাড়া বর্তমান চ্যাম্পিয়ন স্বাগতিক অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা রয়েছে। প্রতিপক্ষ বিবেচনায় বলা যায়, তুলনামূলক কঠিন গ্রুপেই পড়েছে বাংলাদেশ।
‘বি’ গ্রুপের পাঁচটি দল হলো ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও বাছাইপর্ব পেরিয়ে আসা থাইল্যান্ড।
২৪ ফেব্রুয়ারি পার্থের ওয়াকা স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশ মহিলা দলের বিশ্বকাপ যাত্রা। ২৭ ফেব্রুয়ারি স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে সালমা খাতুনের দল। সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে ক্যানবেরার ম্যানুকা ওভালে।
বাংলাদেশ বিশ্বকাপ দল: সালমা খাতুন (অধিনায়ন), রুমানা আহমেদ(সহ-অধিনায়ক), জাহানারা আলম, শামিমা সুলতানা, মুর্শিদা খাতুন হ্যাপি, আয়েশা রহমান, নিগার সুলতানা জ্যোতি, সানজিদা ইসলাম, খাদিজা-তুল-কুবরা, পান্না ঘোষ, ফারজানা হক পিংকি, নাহিদা আক্তার, ফাহিমা খাতুন, মোছাঃ ঋতু মনি, সোবহানা মোস্তারি।
স্ট্যান্ড বাই: শায়লা শারমীন, সুরায়া আজমীন, লতা মন্ডল, পূজা চক্রবর্তী ও রাবেয়া।
