আফগানিস্তানের ব্যাটিং কোচ হচ্ছেন অ্যাকারম্যান!

সাজিদা জেসমিন »

দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা হিলটন ডিওন অ্যাকারম্যান, যিনি ধারাভাষ্যকার হিসেবে পরিচিত ছিলেন, তাকে আফগানিস্তানের ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত করা হয়েছে। তার কার্যকাল শুরু হবে মার্চে আয়ারল্যান্ডের বিপক্ষে ৩ম্যাচ টি-২০ সিরিজে থেকে।

অ্যাকারম্যান দক্ষিণ আফ্রিকার হয়ে ১৯৯৮ সালে ৪টি টেস্ট খেলেছেন, যেখানে তিনি ৮ ইনিংসে ১৬১ রান করেছেন। তার প্রথম শ্রেণির ক্রিকেটের সময়কাল ছিলো দুর্দান্ত। সেখানে তিনি ৪৩.৬৫ গড়ে নিয়েছেন ১৪৬২৫ রান। যেখানে ৪০টি শতক এবং সর্বোচ্চ ৩০৯ রানের একটি স্কোর ছিলো।

কোচিং স্টাফের প্রধান হিসেবে বর্তমানে তার আন্তর্জাতিক ক্যারিয়ারের সতীর্থ ল্যান্স ক্রুজনার নিযুক্ত আছেন। যাকে গত সেপ্টেম্বরে, আফগানিস্তান ২০১৯ আইসিসি ক্রিকেট বিশ্বকাপে জয়বিহীন সময় পার করে আসার পর দায়িত্ব প্রদান করা হয়েছে।

আফগানিস্তানের শেষ আন্তর্জাতিক সিরিজ ছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০১৯ এ-র নভেম্বর – ডিসেম্বরে। তারা টি-২০ সিরিজে ২-১ এ জিতে ছিলো। কিন্তু লখনৌর ১টি টেস্টে পরাজিত হয়।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »