কে এম আবু হুরায়রা »
খুব কম ক্রিকেটারই আছেন যারা নিজেদের ফিটনেস ধরে রেখে দীর্ঘদিন ধরে খেলছেন। আন্তর্জাতিক ক্রিকেট দাপিয়ে বেড়াচ্ছেন দাপটের সাথে। শোয়েব মালিক তাদের মধ্যে অন্যতম। এখনও তাকে দেখলে কে বলবে তিনি ৯০ এর দশকের ক্রিকেটার! খিপ্রতর ফিল্ডিং, বুদ্ধিদিপ্ত বোলিং, অবস্থা বুঝে ব্যাটিংয়ে এখনও তিনি অদম্য। কে বলবে যে শোয়েব মালিকের অভিষেকের সময় বাবর আজমের বয়স ছিলো মাত্র ৪ বছর!
১৯৯৯ সালে পাকিস্তানের হয়ে অভিষেক হয় শোয়েব মালিকের। এখন প্রায় ৪টি দশক অতিবাহিত হয়ে গেলেও খেলে যাচ্ছেন তিনি। পাকিস্তানি প্রথম ক্রিকেটার হিসেবে ৪টি দশকেই ক্রিকেট খেলা একমাত্র পাকিস্তানি তিনি।
বিশ্বে এ রেকর্ড আছে আর মাত্র ৭জন ক্রিকেটারের। তারা হলেন, শচীন টেন্ডুলকার (১৯৮৯-২০১৩), সনাৎ জয়াসুরিয়া (১৯৮৯-২০১১) উইলফ্রেড রোডস(১৮৯৯-১৯৩০), ব্রায়ান ক্লোজ (১৯৪৯-১৯৭৬), ফ্রাঙ্ক উলি (১৯০৯-১৯৩৪), জ্যাক হবস (১৯০৮-১৯৩০), জর্জ গান (১৯০৭-১৯৩০)।
- এ নিয়ে কিংবদন্তি ক্রিকেটার সনাৎ জয়াসুরিয়া বলেন,” ফিটনেসের কারনেই শোয়েব মালিক তার ক্যারিয়ার এতদূর টেনে আনতে পেরেছে। অবিশ্বাস্য রকমের ফিট না হলে এতদিন খেলা সম্ভব নয়।এরকম লম্বা ক্যারিয়ার খুব কম ক্রিকেটারেরই হয়। “
