সাজিদা জেসমিন »
দলের সাথে ন্যাচার রিজার্ভে গিয়ে মুখে বানরের আঁচড় খাওয়ার কারণে চিকিৎসা নিতে হচ্ছে অস্ট্রেলিয়া অনুর্ধ্ব -১৯ এর ব্যাটসম্যান ফ্রেজার ম্যাকগ্রাককে। দক্ষিণ আফ্রিকায় আইসিসি অনুর্ধ্ব – ১৯ বিশ্বকাপের আসরে স্কোয়াডে ছিলেন ম্যাকগার্ক। গত বৃহস্পতিবার কিমবার্লেতে ইংল্যান্ডের সাথে জয়ের পর দলের সাথে ন্যাচারাল রিজার্ভে গিয়েছিলেন ম্যাকগার্ক।
চিকিৎসক এবং পরিবারের সাথে পরামর্শ করার পর জয়ী এ-ই ব্যাটসম্যানকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য দুর্ঘটনার সাত দিনের মধ্যেই দেশে পাঠিয়ে দেওয়ার প্রয়োজনীয় মনে করা হয়।
অ্যাবটকে ফাইনাল দুই ম্যাচের জন্য ম্যাকগার্কের পরিবর্তে বিকল্প হিসেবে বিবেচনা করা হতে পারে। ক্রিকেট অস্ট্রেলিয়ার স্পোর্টস সায়েন্স অ্যান্ড স্পোর্টস মেডিসিনের ব্যবস্থাপক অ্যালেক্স কৌন্টুরিস বলেছেন – “আমরা নিশ্চিত করতে চাই যে ঘটনার ফলে জ্যাকের কোনও চলমান চিকিৎসা পদ্ধিতে সমস্যা না হয়,তাই আমরা সর্বোত্তম পদক্ষেপ গ্রহণ করেছি।”
তিনি আরো যোগ করেন – ‘আমরা আত্মবিশ্বাসী ম্যাকগার্ক চিকিৎসার পরে কোনো সমস্যা ভোগ করবে না। আমরা আশা করছি সে চিকিৎসার পর খুব দ্রুত দলে ফিরে আসবে।’
ম্যাকগার্ক স্কোয়াড থেকে আকস্মিক ছুটে যাওয়ায় হতাশ হয়েছেন। তবে তিনি দলের ব্যাপারে আশাবাদী। তিনি বলেন – ‘ আপনি কখনোই টুর্নামেন্টে সাফল্যের দিকে এগুতে থাকা দল থেকে বাদ পড়তে চাইবেন নাহ। কিন্তু আমি আত্নবিশ্বাসী যে আমাদের দল ফাইনালের দু’টো ম্যাচেই ভালো করার ক্ষমতা রাখে। ‘
খুব দ্রুত দলে ফিরতে চান ম্যাকগার্ক – ‘আমি মনে করি এটা আমার জন্য একটা শিক্ষা যা ভবিষ্যতে জীবজন্তুদের কাছাকাছি যাওয়ার ব্যাপারে আমাকে সতর্ক করবে। খুব দ্রুত চিকিৎসাপর্ব শেষ করে মাঠে ফিরতে চাই। আমি ন্যাচার রিজার্ভের সকল স্টাফ এবং ক্রিকেট অস্ট্রেলিয়া কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাতে চাই তাদের যত্ন এবং সহযোগিতার জন্য। ‘
