পাকিস্তানে এশিয়া কাপ আয়োজন নিয়ে ভারতের হুঙ্কার

সাজিদা জেসমিন »

পাকিস্তানে এশিয়া কাপ আয়োজনের ব্যাপারে এবার মতামত প্রদান করলো ভারত৷ বিসিসিআই থেকে জানানো হয়েছে পাকিস্তানের এশিয়া কাপ আয়োজন নিয়ে ভারতের কোন সমস্যা নেই। তবে ভারত পাকিস্তানে খেলতে যাবেনা।

পূর্ব নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী চলতি বছরেই এশিয়া কাপের ১৫তম আসর বসবে৷ যার আয়োজক দেশ হলো পাকিস্তান। রাজনৈতিক ও রাষ্ট্রীয় বৈরিতার কারণে পাকিস্তান যেতে চায়না ভারত। এক্ষেত্রে ভারতের ম্যাচসমূহ নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের প্রস্তাব জানায় পাকিস্তান। কিন্তু এতেও আপত্তি জানিয়েছে ভারত৷

 

আরব আমিরাতের সাথে যৌথ আসর আয়োজনের ক্ষেত্রে সেমি ফাইনাল এবং ফাইনাল ম্যাচের ভেন্যু পাকিস্তানে হবে। এক্ষেত্রে পাকিস্তান যেতে রাজি নয় ভারত। পাকিস্তানের কোন ভেন্যুতে খেলতে যেতে রাজি নয় ভারত।

পিসিবি ভারতকে লক্ষ্য করে তাই আগেভাগেই বলে দিয়েছিলো – ভারত এশিয়া কাপে অংশগ্রহণ না করলে পাকিস্তান ও ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করবেনা৷ যদিও বা দ্রুতই নিজের মত পাল্টায় পিসিবি৷ তবে পিসিবি থেকে জোরালোভাবে বলা হয়- এশিয়া কাপের আসরকে বাধাগ্রস্ত করে ভারত পাকিস্তানে ক্রিকেট গড়াতে দিতে চায় না।

এবার এ-ই আলোচনা নিয়ে মুখ খুলেছেন বিসিসিআই। বিসিসিআই বলেন, ‘পিসিবির এশিয়া কাপ আয়োজন নিয়ে আমাদের কোন আপত্তি নেই৷ আমাদের আপত্তি ম্যাচের ভেন্যু নিয়ে। ভারত কোনভাবেই পাকিস্তানে যাবেনা। সেটি এশিয়া কাপের মতো বহুদলীয় প্রতিযোগিতা হলেও না।’

সেকারণেই ভারত নিরপেক্ষ ভেন্যুতে খেলতে আপত্তি জানায়। আর সেই সাথে এভাবেও বলেছে যেন এশিয়া কাপ না খেললে ভারতের কোন সমস্যা হবেনা। বিসিসিআইয়ের কর্মকর্তা, ‘আমাদের খেলা নিরপেক্ষ ভেন্যুতে দিতে হবে। এসিসি যদি ভারতকে বাদ দিয়ে আয়োজন করতে চায় তবে ভিন্ন কথা। কিন্তু ভারতকে নিয়ে আয়োজন করতে চাইলে পাকিস্তানে ভেন্যু দেওয়া চলবে না। ২০১৮ সালের আসর নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করেছিলো ভারত। এবার হয়তো ঐ পথেই হাঁটতে পারে পাকিস্তান।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »