কে এম আবু হুরায়রা »
বাংলাদেশের পোস্টার বয় খ্যাত সাকিব আল হাসান ছিলেন মেলবোর্ন ক্রিকেট ক্লাব (এমসিসি) এর একজন সদস্য৷ তবে জুয়ারির প্রস্তাব পাওয়ার পর তা আইসিসির থেকে গোপন রাখায় এখন শাস্তি গুনছেন তিনি৷ এমসিসির সদস্য হয়ে এমন নিয়ম ভঙ্গ করায় নিজেই ইস্তফা দিয়েছিলেন এমসিসির সদস্য পদ থেকে।
গত ৩ মাস খালিই পরে ছিলো সাকিবের আসনটি। তবে ৩ মাস পর এমসিসি খুঁজে পেয়েছেন তাদের নতুন সদস্য৷ শুধু সাকিব আল হাসানই নয়, সাম্প্রতি সময়ে পদত্যাগ করা ক্যারিবিয়ান তারকা ইয়ান বিশপের বদলিও পেয়েছে এমসিসি।
সাম্প্রতি এ দুজনের নাম ঘোষনা করেন এই দলকে নেতৃত্ব দেওয়া সাবেক ইংলিশ অধিনায়ক মাইক গ্যাটিং। সাকিব আল হাসানের যায়গায় এসেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক অ্যালিস্টার কুক এবং ইয়ান বিশপের বদলি তার স্বদেশী ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রিকি স্কেরিট৷
নতুন দুই সদস্য নিয়ে বেশ রোমাঞ্চিত গ্যাটিং। গ্যাটিং বলেন, ‘অ্যালিস্টার কুক এবং রিকি স্কিরিট এমসিসির ওয়ার্ল্ড ক্রিকেট কমিটিতে যোগদান করায় আমরা রোমাঞ্চিত।’
উল্লেখ্য, মাইক গ্যাটিংয়ের নেতৃত্বে এই কমিটিতে এখন আছেন শেন ওয়ার্ন, রিকি পন্টিং, কুমার সাঙ্গাকারা, এবং সদ্য অভিষিক্ত অ্যালিস্টার কুক এবং রিকি স্কিরিট৷
