শোয়েব আক্তার »
২০১৯ বিশ্বকাপে সর্বশেষ মাঠের ক্রিকেটে নেমেছিলেন ভারতীয় সাবেক অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনী। এরপর আর আন্তর্জাতিক ক্রিকেট কি, কোন ঘরোয়া লিগেও খেলতে দেখা যায় নি মাহি কে! এর মধ্যে বিসিআইসি’র কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েওছন তিনি।
গুঞ্জন উঠেছে খুব দ্রুতই ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকেও বিদায় নিবেন এই ডানহাতি উইকেট রক্ষক ব্যাটসম্যান। বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি ও হেড কোচ রবি শাস্ত্রি হরহামেশাই কথা বলতে শুনা যায় এ প্রসঙ্গে।
কিন্তু ভারতীয় দলে ধোনীর গুরুত্ব কতটুকু তা নতুন করে বলে দিলেন যুজবেন্দ্র চাহাল। ভারতের টিম বাসে এখনও ধোনীর আসন এখনও ফাঁকা রাখেন ভারতীয় ক্রিকেটার’রা।
চাহালের নিজের একটি চ্যানেলে নানা কন্টেন্ট নিয়ে নিয়মিত ভিডিও করে থাকেন এবং বেশ জনপ্রিয়তা ও কুড়িয়েছেন। চাহালের এই জনপ্রিয়তা কে কাজে লাগাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ‘চাহাল টিভি’র বিভিন্ন ধরনের ভিডিও বিসিসিআই তাদের ওয়েবসাইটের বিসিসিআই টিভি তে প্রচার করা হয়।
নিউজিল্যান্ডে টি-টোয়েন্টি সিরিজে প্রথম দুই ম্যাচ জিতে তৃতীয় ম্যাচ খেলতে এখন হ্যামিল্টনে অবস্থান করছে ভারত। যাত্রা পথে যথারীতি নিজের উপস্থাপনা প্রতিভা নিয়ে হাজির হয়েছেন চাহাল। দলের সতীর্থদের সাথে হাসি, ঠাট্টা’র মাধ্যমে বিভিন্ন তথ্য আদায় করে নিয়েছেন। ভিডিও’র একদম শেষে ধোনির জন্য ভারতীয় দল যে এখনো কাতর সেটা জানিয়ে দিলেন।
বাসের একদম শেষে একটি খালি আসনের পাশে বসে চাহাল বলেছেন, ‘এ আসন একজন কিংবদন্তি ক্রিকেটার বসতেন। মাহি ভাই (এম এস ধোনি)। এখন এখানে কেউ বসে না। আমরা প্রতিদিন তাঁর শূন্যতা অনুভব করি।’
ভারতের হয়ে সব ট্রফি জেতা বিশ্বের একমাত্র অধিনায়ক ধোনির অভাব পূরণ করতে পারছে না ভারত। অনেক তরুণ ক্রিকেটারের উপর পরীক্ষা-নীরিক্ষা চালিয়েও ব্যর্থ টিম ম্যানেজম্যান্ট। দিশেহারা ভারত শেষ পর্যন্ত লোকেশ রাহুলকে উইকেটের পেছনে গ্লাভস হাতে দাঁড় করিয়ে দিয়ে মুক্তির পথ খুঁজছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নতুন এ পরীক্ষা ব্যর্থ হলে ধোনিকে দেখা যেতে পারে আরও একটি বিশ্বকাপে!
