শোয়েব আক্তার »
ব্যাট, বল, প্যাড অনেকদিন আগে উঠিয়ে রাখলেও মানবতার আহব্বানে সাড়া দিয়ে আবারও মাঠে ফিরছেন রিকি পন্টিং, অ্যাডাম গিলক্রিস্ট, শেন ওয়ার্ন, ওয়াসিম আকরামের মতো কিংবদন্তি ক্রিকেটার’রা!
প্রতিবছর অস্ট্রেলিয়ার দাবারলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় অস্ট্রেলিয়ার। ব্যাপক মানুষ ও বণ্য পশু মারা য়ায়। এমনকি বিপদগ্রস্থদের উদ্ধার করতে গিয়ে অনেক নিরাপত্তারক্ষী ও জীবন দিয়ে দেন।
দাবানলে ক্ষতিগ্রস্থ হওয়া মানুষ বিপুল পরিমাণ অর্থের জোগান দিতে আয়োজন করা হচ্ছে এ ক্রিকেট ম্যাচের।ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফ থেকে আয়োজিত এ ম্যাচে দুই দলের নেতৃত্ব থাকবেন রিকি পন্টিং ও শেন ওয়ার্ন।
ম্যাচের অর্জিত আয় দাবানলে ক্ষতিগ্রস্থদের জন্য গঠিত বিশেষ ফান্ডে জমা হবে এবং ক্ষতিগ্রস্থদের সহায়তায় ব্যবহার করা হবে। ম্যাচের তারিখ ও সময় নির্ধারণ করা হলেও ভেন্যু এখনও ঠিক হয় নি। বিগব্যাশ লিগের ফাইনালের ঠিক আগে একই মাঠে অনুষ্ঠিত হবে।
তবে, শুধু তারকাদের অংশগ্রহনের মধ্যেই সিমাবদ্ধ নয় এ ম্যাচের আকর্ষণ। এই ম্যাচেই প্রথমবারের মতো একসাথে খেলতে দেখা যেতে পারে নারী ও পুরুষ ক্রিকেটারের! ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে স্পষ্ট করে কিছু না বলা হলেও ক্রিকেটারদের নামের যে তালিকা প্রকাশ করা হচ্ছে তাতে কিছুটা ইঙ্গিত পাওয়া গেছে।
শুরুতে রিকি পন্টিং ও শেন ওয়ার্নের অধিনায়কত্বে জাস্টিন ল্যাঙ্গার, অ্যাডাম গিলক্রিস্ট, ব্রেট লি, শেন ওয়াটসন, মাইকেল ক্লার্কের মতো তারকা’রা অংশ নেবেন। পরবর্তিতে বিশ্বের ক্রিকেট তারকা’রা ম্যাচটিতে খেলার আগ্রহ প্রকাশ করেন। ভারতের যুবরাজ সিং ও পাকিস্তানি ওয়াসিম আকরাম ম্যাচে অংশ নেবেন বলে নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া(সিএ)।
পুরুষ ক্রিকেটারের পাশাপাশি বেশ কিছু নারী ক্রিকেটারের নাম ও প্রকাশ করেছে সিএ। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলো, অ্যালেক্স ব্ল্যাকওয়েল, মেল জোনস, এলিস ভিলানি, গ্রেস ওয়ার এবং লিচফিল্ড। মেল জোন্স, স্টিভ ওয়ার সঙ্গে নন-প্লেয়িং ক্যাপ্টেন হিসেবে দ্বায়িত্ব পালন করলেও বাকিদের খেলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না!
