আফ্রিকা ঘাটিতে ইংলিশদের সিরিজ জয়

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজ ইংল্যান্ড শুরু করেছিলো বড় হার দিয়ে। কিন্তু কালের ক্ষেপণে ঘুরে দাঁড়িয়েছে ইংরেজরা। যার ফলাফলস্বরূপ ৩-১ এ এগিয়ে থেকে সিরিজ শেষ করেছে ইংল্যান্ড। আজ শেষ দিনে জয়ের লক্ষ্যে ৪৬৫ রানের টার্গেটে শেষ দিনের মতো ব্যাট করতে নেমেছিলো প্রোটিয়ারা।

২উইকেট হারিয়ে ৩য় উইকেটে ইনিংসের সবচেয়ে বড় জুটি আসে। যার কারিগর ছিলেন ফাফ ডু ব্লেসি এবং ডুসেন। শতকের কাছাকাছি গিয়ে মিস করেন ডুসেন। মার্ক ওডের হাতে পরাস্ত হন। এ-ই পেসার চতুর্থ টেস্টে ৯টি উইকেট নিয়েছেন। হয়েছেন ম্যাচ সেরা।

ব্যাটিং অর্ডারের ব্যর্থতায় ১৯১ রানের বড় ব্যবধানে হারে প্রোটিয়ারা। চার ম্যাচ টেস্টে ৩-১ এ এগিয়ে থেকে সিরিজ জিতে নিলো ইংল্যান্ড। এ-ই সফরে আরো ৩টি ওয়ানডে এবং টি-২০ ম্যাচ রয়েছে।

 

সংক্ষিপ্ত স্কোরকার্ড :

ইংল্যান্ড: ৪০০/১০ এবং ২৪৮/১০

দক্ষিণ আফ্রিকা : ১৮৩/১০ এবং ২৭৪/১০

ফলাফল : ইংল্যান্ড ১৯১ রানে জয়ী

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »