শ্রীলঙ্কা নারী দলে নতুন মুখ সত্যা সন্দিপানী

সাজিদা জেসমিন »

চলতি বছরের ২১শে ফেব্রুয়ারি থেকে অস্ট্রেলিয়ার সিডনিতে শুরু হতে যাওয়া আইসিসি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য শ্রীলঙ্কার ১৫ সদস্যের স্কোয়াডে তরুণ অস্ত্র হিসেবে সত্যা সন্দিপানী, উমেশা থিমশিনী এবং কাভিশা দিলহারিকে ডাকা হয়েছে।

অস্ট্রেলিয়ায় আসন্ন মহিলা টি-২০ বিশ্বকাপের স্কোয়াডে অলরাউন্ডার সত্যতা সন্দিপানী প্রথম আন্তর্জাতিক ম্যাচে ডাক পেয়েছেন। এছাড়াও অফ স্পিনার উমেশা থিমাশিনী, কাভিশা দিলহারি এবং বাঁহাতি ব্যাটারি হাসিনা পেরেরা পুনরায় স্কোয়াডে ফিরেছেন।

গত বছরের শুরুর দিকে এই ত্রয়ী দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি সিরিজে অংশ নিয়েছিলেন, তবে তারা সেপ্টেম্বর-অক্টোবরে অস্ট্রেলিয়া সফরের অংশ ছিলেন না, যা শ্রীলঙ্কার সর্বশেষ আন্তর্জাতিক সফর ছিল।

সিনিয়র খেলোয়াড় যশোদা মেন্ডিস, ওশাদি রানাসিঙ্গে, ইনোকা রানাওয়েরা এবং ইনোশি প্রিয়াদর্শিনী স্কোয়াড থেকে বাদ পড়েছেন। ১৫ সদস্যের এই দলটির নেতৃত্বে থাকবেন চামারি আথাপাথ্থু এবং হর্ষিথা মাদাভীকে তাঁর উপ-সহকারী মনোনীত করা হয়েছে। সিনিয়র খেলোয়াড় শশীকলা সিরিওয়ার্দেনে, উদেশিকা প্রবোধানী এবং সুগন্ধিকা কুমারী দলের গুরুত্বপূর্ণ জায়গাটি পরিপূর্ণ করেছেন।

শ্রীলঙ্কা দল অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড এবং বাংলাদেশের সাথে সমন্বিতভাবে ‘এ’ গ্রুপে জায়গা পেয়েছে। টুর্নামেন্ট বিল্ড-আপে তাদের কোন আন্তর্জাতিক ফিক্সচার নেই। তারা আগামী ২২শে ফেব্রুয়ারি পার্থে নিউজিল্যান্ডের বিপক্ষে ক্যাম্পেইনের পূর্বে দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ডের সাথে প্রস্তুতি ম্যাচ খেলবে।

বিশ্বকাপের জন্য শ্রীলঙ্কার নির্বাচিত পুরো স্কোয়াড :
চামারি আথাপাথ্থু(অধিনায়ক), হর্ষিথা মাদারী, আনুষ্কা সঞ্জীবনী, হানসিমা কারুনারত্নে, শশীকলা সিরিওয়ার্দেনে, নীলাকশী ডি সিলভা, আমা কাঞ্চনা, কাভীশা দিলহারি, উদেশিকা প্রবোধানী, অচিনি কুলাসুরিয়া, হাসিনি পেরেরা, সত্যা সন্দিপানী, উমেশা থিমাশিনী, সুগন্ধিকা কুমারী, দিলানী মানোদারা।

স্ট্যান্ডবাই : সাচিনি নিসানসালা, প্রসাধনী উইরাকোডি, ওশাদি রানাসিঙ্গে, থারিকা সেওয়ান্দি, ইনোকা রানাওয়েরা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »