ম্যাচ’ফির ৬০ শতাংশ জরিমানা গুনতে হচ্ছে প্রোটিয়াদের

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ইংল্যান্ডের বিপক্ষে ধীর ওভার-রেটের জন্য দক্ষিণ আফ্রিকাকে ম্যাচ’ফির ৬০ শতাংশ জরিমানা করা হয়েছে এবং ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে ৬ পয়েন্ট কেটে নেওয়া হয়েছে। প্রথম দল হিসেবে প্রোটিয়াদের কাছ থেকে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট মাইনাস করা হয়েছে। ওয়ান্ডেরের্সে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্টে টার্গেট পূরণের সময় এ-ই ঘটনা ঘটে।

ফ্রন্টলাইন স্পিনার কেশব মহারাজকে তাদের দলের বাইরে রেখে দক্ষিণ আফ্রিকা টেস্টে স্পিনের একটি ওভারও বোলিং করতে পারেনি, সময় ভাতা বিবেচনা করার পর তাদের লক্ষ্য থেকে তিন ওভারের ব্যবধান কম রেখেছিল।

আইসিসির কোড অব কনডাক্টের আর্টিকেল ২.২২ মনে খেলোয়াড়দের উপর, তাদের ম্যাচ’ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। এবং ধারা ১৬.১১.২ অনুযায়ী প্রত্যেকটি স্লো ওভারের জন্য ২ পয়েন্ট করে কাটা হয়েছে।

দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসিস এই অপরাধের জন্য দোষ স্বীকার করেছেন এবং প্রস্তাবিত অনুমোদন মাথা পেতে নিয়েছেন। যার ফলে, ম্যাচ কর্মকর্তাদের দ্বারা অভিযোগ গঠন করে আনুষ্ঠানিক কোন শুনানি প্রদানের প্রয়োজন হয়নি।

২৪ পয়েন্ট নিয়ে প্রোটিয়ারা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ র‍্যাঙ্কিং এ ৯টি দলের মধ্যে ৭ম অবস্থানে রয়েছে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »