‘তামিমের ব্যাটিংটাই’ পাকিস্তান সফরের একমাত্র প্রাপ্তি

সাজিদা জেসমিন »

অনেক তর্ক-বিতর্কলর পর হয়েছে পাকিস্তান সিরিজ। আর প্রথম দফায় গিয়েই বাজেভাবে হেরে এসেছে দল। এক ম্যাচেও জয়ের দেখা মেলেনি। অধিনায়কের মতে এ-ই সিরিজে প্রাপ্তি শুধুই তামিমের ব্যাটিং। ব্যাটিং কোচ ম্যাকেঞ্জির চোখেও তামিমের প্রশংসা। তামিম ফর্মে ফিরতে চেষ্টা করছেন দেখে খুশি তিনি। তবে তিনি চান তামিম আরো দ্রুত রান করুক।

অধিনায়ক রিয়াদের মতে তামিমের ধীরে ধীরে ফর্মে ফেরা এ-ই সিরিজের একমাত্র প্রাপ্তি। তিনি মনে করেন পরিস্থিতি বুঝে তামিমের ব্যাটিং ঠিক ছিলো। অন্য ব্যাটসম্যানরা সাপোর্ট দিতে পারেনি বলেই দল পিছিয়ে পড়েছে। তবে উইকেট নিয়ে বরাবরের মতোই অভিযোগ করেছেন তিনি৷

রিয়াদ বলেন, ‘প্রাপ্তির জায়গাটা কম। প্রাপ্তির কথা বললে শুধু তামিমের ব্যাটিংয়ের কথা বলবো। কেননা সে উইকেটের আচরণ বুঝেই ব্যাটিং করেছে। আমরা ভালো ব্যাটিং করতে পারিনি। উইকেট ও তেমন একটা ব্যাটিং সহায়ক ছিলোনা। তবে এরপরও আরো ভালো রান করার সুযোগ ছিলো।’

বোলারদের কৃতিত্ব দিয়ে রিয়াদ বলেন, ‘প্রথম ম্যাচে বোলাররা যথেষ্ট ভালো করেছে। দ্বিতীয় ম্যাচে আমরা ভালো সংগ্রহ করতে পারিনি। আমাদের ব্যাটিংয়ে আরো উন্নতি করতে হবে।’

ব্যাটিং-বোলিং মিলিয়ে আরো ভালো করা যেতো বলে মন্তব্য করেন রিয়াদ। রিয়াদ বলেন, ‘ওদের পজিশন ১ নাম্বারে, আর আমাদের পজিশন ৯নাম্বারে৷ তবে অধিনায়ক হিসেবে বলবো সব মিলিয়ে আমরা আরো ভালো করতে পারতাম। ওরা ভালো খেলেছে। আমাদের প্রতিভা আছে, সেটা আমরা কাজে লাগাতে পারিনি।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »