সাজিদা জেসমিন »
বিসিএলের অষ্টম আসরের প্লেয়ার্স ড্রাফট হয়ে গেলো। প্লেয়ার্স ড্রাফট থেকে দল গুছিয়েছে চার ফ্র্যাঞ্চাইজি। দেশের শীর্ষ স্থানীয় খেলোয়াড়গণ এতে জায়গা পেয়েছে। আগামী ৩১ শেষ জানুয়ারি থেকে শুরু হবে বিসিএলের অষ্টম সংস্করণ।
জাতীয় লিগে সাড়া জাগানো ৮০জন প্লেয়ার নিয়ে এবারের আসর সাজানো হয়েছে। জাতীয় দলের খেলোয়াড়গণ ও থাকবেন এতে৷ আসরের প্রথম ও তৃতীয় রাউন্ড খেলবেন সেখানে।
চলুন এক নজরে দেখে নেই বিসিএলের দলগুলোর স্কোয়াড :
বিসিবি নর্থ জোন : তাসকিন আহমেদ, মাহিদুল ইসলাম অঙ্কন, লিটন দাস, সুমন খান, তানবীর হায়দার, রনি তালুকদার, রিশাদ হোসেন, জহিরুল ইসলাম অমি, সনজিত সাহা, এনামুল হক জুনিয়র, মিজানুর রহমান, সালাউদ্দিন শাকিল, মুক্তার আলী, হোসেন আলী।
বিসিবি সাউথ জোন : শামসুর রহমান, ফজলে রাব্বি, ফরহাদ রেজা, মাহমুদউল্লাহ রিয়াদ, নাসুম আহমেদ, আল আমিন জুনিয়র, কামরুল ইসলাম রাব্বি, শাহরিয়ার নাফীস, ইরফান শুক্কুর, রবিউল হক, আমিনুল ইসলাম বিপ্লব, মাহমুদুল হাসান জয়, রুবেল মিয়া।
ওয়ালটন সেন্ট্রাল জোন : সৌম্য সরকার, মুকিদুল ইসলাম, মোহাম্মদ মিঠুন, মুস্তাফিজুর রহমান, রকিবুল হাসান, জাকের আলী, নাঈম শেখ, নাজমুল ইসলাম অপু, আবদুল মুজিব, ইরফান হোসেন, সোহরাওয়ার্দী শুভ, শরিফুল ইসলাম, আকবর আলী, মেহেদী হাসান মিরাজ।
ইসলামি ব্যাংক ইস্ট জোন : হাসান মাহমুদ, রুবেল হোসেন, ইয়াসির আলী চৌধুরী, তাইজুল ইসলাম, পিনাক ঘোষ, জাকির হাসান, তানভির ইসলাম, নাসির হোসেন, অমিত হাসান, রাজা, খালেদ আহমেদ, ইমানুর উজ জামান, রনি চৌধুরী।
