কো‌বি ব্রায়ান্ট এর মৃত্যুতে সা‌কি‌বের শোক!

শোয়েব আক্তার »

সকাল থে‌কেই বি‌শ্বের সব প‌ত্রিকা, টি‌ভি চ্যা‌নেল কিংবা সামা‌জিক যোগা‌যো‌গের মাধ্যম গু‌লো‌তে এক‌টি সংবাদ গুরু‌ত্বের সা‌থে প্রচার হ‌তে থা‌কে তা হ‌লো, কো‌বি ব্রায়ান্টের অকাল মৃত্যু!

স্থানীয় সময় রোববার সকাল দশটায় বা‌স্কেটব‌লের কিংবদ‌ন্তি তুল্য এ খে‌লোয়াড় যুক্তরা‌ষ্ট্রের ক্যা‌লি‌ফো‌র্নিয়ায় এক হে‌লিকপ্টার দূর্ঘটনায় মাত্র ৪১ বছর বয়‌সে মারা যান। দুর্ঘটনায় কোবি ব্রায়ান্ট ছাড়াও আরও ৮ জনের নিহত হওয়ার খবর দি‌চ্ছে বিশ্ব গণমাধ্যম গু‌লো। কোবি ব্রায়ান্ট ছাড়া নিহত অন্যরা হলেন ব্রায়ান্টের ১৩ বছর বয়সী কন্যা জিয়ানা মারি অনোরে ব্রায়ান্ট, বাস্কেটবল কোচ জন আলতোবেল্লি, তাঁর স্ত্রী কেরি, মেয়ে অ্যালিসা।

কো‌বি ব্রায়া‌ন্টের মৃত্যু সংবাদ ছ‌ড়ি‌য়ে পড়ার সা‌থে সা‌থে-ই ক্রীড়াঙ্গ‌নে নে‌মে আসে শো‌কের ছায়া। এবার এই কিংবদ‌ন্তির মৃত্যু‌তে তাঁ‌কে স্মরণ কর‌লেন বাংলা‌দেশের তারকা ক্রি‌কেটার ও বি‌শ্বের অন্যতম শীর্ষ অলরাউন্ডার সা‌কিব আল হাসান। নি‌জের ভে‌রিফাইড ফেইসবুক পেই‌জে এক সং‌ক্ষিপ্ত স্ট্যাটা‌সের মাধ্য‌মে গভীর শোক প্রকাশ ক‌রেন তিনি।

সা‌কিব লে‌খেন, ‘যতই প্রতিভা থাকুক না কেনো, সেরাদের সেরা হওয়ার জন্য চাই অধ্যবসায়, কঠোর পরিশ্রম এবং দৃঢ়তা। কোবি ব্রায়ান্ট এর মতো কিংবদন্তিরা তাই কখনোই হারিয়ে যান না। তাঁরা নিজেদের কাজের মধ্যে দিয়ে বেঁচে থাকেন লাখো মানুষের অনুপ্রেরণা হয়ে। তাঁর অকাল মৃত্যুতে আমি প্রচন্ড শোকাহত। সেইসাথে তাঁর পরিবারের প্রতি রইলো আমার আন্তরিক সমবেদনা এবং প্রার্থনা।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »