শোয়েব আক্তার »
তিন ম্যাচ টি-২০ সিরিজের তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করেছেন ম্যাচ রেফারি মাদুগালে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বেলা তিনটায় ম্যাচ শুরুর কথা থাকলেও মুষুল ধারার বৃষ্টি’র কারণে টস পর্যন্ত মাঠে গড়ায় নি।
এর ফলে, সিরিজের প্রথম দুটি ম্যাচ জিতে তিন ম্যাচের টি-২০ সিরিজটি ২-০ জিতে নিল স্বাগতিক পাকিস্তান।
নিরাপত্ত শঙ্কার কারণে শুরুতে লম্বা সফরে পাকিস্তানে যেতে আপত্তি ছিল বিসিবির। দুই বোর্ডের অনঢ় অবস্থানের কারণে অনেকটা অনিশ্চিত ছিল বাংলাদেশের পাকিস্তান সফর। শেষ পর্যন্ত দলের আইসিসি’র মধ্যস্ততায় তিন ধাপে পাকিস্তান সফরে সম্মত হয়েছে দুই ক্রিকেট বোর্ড।
দলের বাকি সব ক্রিকেটার পাকিস্তান সফরে যেতে রাজি হলেও একমাত্র উইকেট রক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম পাকিস্তানে যেতে চান নি। ফলে তাঁকে ছাড়াই পাকিস্তানে যেতে হয় বাংলাদেশ কে।
ব্যাটিং ব্যর্থতায় ২৫ জানুয়ারি প্রথম টি-২০ তে পাঁচ উইকেটে পরাজিত হয় বাংলাদেশ। ২৬ জানুয়ারি দ্বিতীয় ম্যাচে আবার ও ব্যাটিং ব্যর্থতায় ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারে সফরকারী’রা। তৃতীয় ম্যাচ বৃষ্টি বাঁধায় পন্ড হওয়ায় সিরিজ জিতে নেয় বাবর আজমের দল।
