চূড়ান্ত হ‌লো বাংলা‌দেশ-‌জিম্বাবু‌য়ে সিরি‌জের সূ‌চি

শোয়েব আক্তার »

আগামী ফেব্রুয়া‌রি ও মার্চ মা‌সে এক‌টি পূর্ণাঙ্গ সফ‌রে বাংলা‌দে‌শে আস‌ছে জিম্বাবু‌য়ে জাতীয় ক্রি‌কেট দল। সফর কা‌লে ১ টি টেস্ট, ৩ টি ওয়ান‌ডে ও ২টি টি-২০ খেল‌বে তারা। বাংলা‌দেশ ক্রি‌কেট বো‌র্ডের তরফ থে‌কে সি‌রি‌জের পূর্ণাঙ্গ সূ‌চি প্রকাশ করা হ‌য়ে‌ছে।

সফ‌রের প্রথমে আগামী ২২-২৬ ফেব্রুয়া‌রি একমাত্র টেস্ট ম্যাচ টি মিরপুর শের-ই বাংলা স্টে‌ডিয়া‌ম, ঢাকায় অনু‌ষ্ঠিত হ‌বে। জিম্বাবু‌য়ে টেস্ট চ্যা‌ম্পিয়নশী‌পের বাই‌রে থাকায় ম্যাচ‌টি টেস্ট চ্যা‌ম্পিয়শী‌পের অর্ন্তভুক্ত নয়।

তিন ম্যা‌চের ওয়ান ডে সি‌রিজ‌টি শুরু হ‌বে মার্চ মা‌সের প্রথম দিন। এরপর ৩ ও ৬ মার্চ সি‌রি‌জের দ্বিতীয় ও তৃতীয় ওয়ান‌ডে অনু‌ষ্ঠিত হ‌বে। ওয়ান‌ডে সি‌রি‌জের প্র‌ত্যেক‌টি ম্যাচের ভেন্যু চট্টগ্রা‌মের জহুর আহ‌মেদ চৌধু‌রি স্টে‌ডিয়া‌ম।

ওয়ান‌ডে সি‌রি‌জের পর দুই দল আবার ও ঢাকায় ফির‌বে এবং দুই মা‌চের টি-২০ সি‌রিজ খেল‌বে। প্রথম টি-২০ ৯ ই মার্চ এবং দ্বিতীয় ও শেষ টি-২০ আগামী ১১ মার্চ আয়োজ‌নের মধ্য দি‌য়ে শেষ হ‌বে প্রায় ২০ দি‌নের জিম্বাবু‌য়ের বাংলা‌দেশ সফর।

 

সং‌ক্ষে‌পে বাংলা‌দে‌শের জিম্বাবু‌য়ে সফর সূ‌চি:

২২-২৬ ফেব্রুয়া‌রি: একমাত্র টেস্ট, ঢাকা।
০১,০৩,০৬ মার্চ : তিন ওয়ান‌ডে, চট্টগ্রাম।
০৯,১১ মার্চ : দুটি টি- টো‌য়ে‌ন্টি, ঢাকা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »