শোয়েব আক্তার »
ঘরের মাঠে যখনই বাংলাদেশ খেলতে নামে তখনই শত ব্যস্ততার মধ্যে ও মাঠে উপস্থিত থেকে দল কে অনুপ্রেরাণা জোগান খেলা পাগল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কখনও ড্রেসিং রুমে গিয়ে কথা বলে আসেন ক্রিকেটারদের সাথে। আবার কখনও ফোন দিয়ে উৎসাহ দেন তাঁদের। এবার আবারও নিজের মমতাময়ী সত্ত্বা’র প্রকাশ ঘটালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নিজ হাতে রান্না করা খাবার বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আহমেদ শিশিরের জন্য পাঠালেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজের ভেরিভাইড ফেইসবুক পেইজে খাবারের ছবি সহ এক সংক্ষিপ্ত পোস্টে সাকিব বিষয়টি নিশ্চিত করেন।
সাকিব লেখেন, ‘আমি পৃথিবীর খুবই ভাগ্যবান ব্যক্তি, আমি সত্যিই বাকরুদ্ধ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর আতিথিয়তায়, কারণ,আমি তাঁর রান্না করা সুস্বাদু খাবার যা কি-না সকালে তিনি নিজের জন্য রান্না করেছেন এবং আমার স্ত্রী’র জন্য পাঠিয়েছেন। কারণ, গতকাল যখন সে প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে গিয়েছিলেন তখন বলেছিলেন এটা তার প্রিয় খাবার।’
এসময় প্রধানমন্ত্রী ধন্যবাদ দিতে গিয়ে সাকিব বলেন, ‘ধন্যবাদ দিয়ে এমন আতিথেয়তার কৃতজ্ঞতা প্রকাশ করা সম্ভব নয়। এটি আমার হৃদয়ে ততদিন থাকবে যতদিন আমি বেঁচে থাকবো। আমরা সত্যি-ই কৃতজ্ঞ।’
পোস্টে প্রধানমন্ত্রীর সাথে সাকিব আল হাসানের স্ত্রী ও কন্যা আলাইনা হাসান অব্রি’র সাথে তোলা দুটি ছবি ও পোলাও, রোস্ট সহ বেশ কয়েক প্রকার মিস্টি সমেত পাঠানো প্রধানমন্ত্রীর খাবারের ছবি দেন।
