শোয়েব আক্তার »
পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভারত সফরে ছুটিতে থাকা ওপেনার তামিম ইকবাল দলে ফিরেছেন। এছাড়া দলে ডাক পেয়েছেন আরেক টপ ওর্ডার ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত ও পেসার তাসকিন আহমেদ।
নিরাপত্তাজনিত কারণে পাকিস্তান সফর থেকে নিজেকে সরিয়ে নেওয়ায় দলে নেই উইকেট রক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম।
গেল ভারত সফরে দলে থাকা মোসাদ্দেক হোসেন সৈকত দল থেকে বাদ পড়েছেন। অবশ্য মায়ের অসুস্থতার কারণে ভারতে সফরের মাঝপথে দেশে ফিরে আসেন তিনি। এছাড়া হ্যামস্ট্রিং ইঞ্জুরিতে থাকায় দলে নেই ইমরুল কায়েস।

মুশফিক-সাকিব বিহীন বাংলাদেশ দলে নেতৃত্বের ভার সামলাবেন মুমিনুল হক। দলের নিয়মিত মুখ মাহমুদুল্লাহ রিয়াদ, লিটন দাস, সাদমান ইসলাম অনিক, মেহেদি হাসান মিরাজরা তো দলে আছেন-ই।
এর বাইরে লিটন দাসের বিকল্প কিপার হিসেবে দলে রাখা হয়েছে মোহাম্মদ মিথুন কে। তাসকিন, মুস্তাফিজ ছাড়া ও দলের পেস বিভাগের দ্বায়িত্ব সামলাবেন আল-আমিন হোসেন এবং তরুণ আবু জায়েদ রাহি ও ইবাদত হোসেন।
বিশেষজ্ঞ স্পিনার হিসেবে দলে আছেন বাঁহাতি অফ স্পিনার তাইজুল ইসলাম ও ডানহাতি অফ স্পিনার নাইম হাসান।
টেস্ট চ্যাম্পিয়নশীপের দুই ম্যাচের টেস্ট সিরিজ টি দুই ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম টেস্ট আগামী ৭-১১ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে। সিরিজের দ্বিতীয় টেস্ট এপ্রিল মাসের ৫-৯ তারিখে করাচি তে অনুষ্ঠিত হবে।
এক নজরে বাংলাদেশ টেস্ট দল:
তামিম ইকবাল, সাদমান ইসলাম অনিক, সাইফ হাসান, মুমিনুল হক (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, নাইম হাসান, আবু জায়েদ চৌধুরী রাহি, আল আমিন হোসেন, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।
