ম্যাচ শে‌ষ করে রা‌তেই রওয়ানা দে‌বে বাংলা‌দেশ!

শোয়েব আক্তার »

কড়া নিরাপত্তরায় পা‌কিস্তা‌নে একরকম ব‌ন্দি জীবন যাপন কর‌ছে সফরত বাংলা‌দেশ ক্রি‌কেট দল। এর ম‌ধ্যে এক ম্যাচ বা‌কি থাক‌তেই তিন ম্যা‌চের টি-২০ সি‌রিজ খুঁইয়ে ব‌সে‌ছে মাহমুদুল্লাহ রিয়াদ’রা।

কাল সি‌রি‌জের শেষ ম্যা‌চে আবারও মা‌ঠে নাম‌বে লাল-সবু‌জের দল। হোয়াইট ওয়াশ এড়া‌নোর এই ম্যাচ শেষ ক‌রেই দে‌শের প‌থে পা‌ড়ি জমা‌বে বাংলা‌দেশ। বিষয়‌টি পা‌কিস্তা‌নের স্থানীয় এক‌টি প‌ত্রিকা‌কে নি‌শ্চিত ক‌রে‌ছেন বাংলা‌দেশ দ‌লের স‌ঙ্গে থাকা ক্রি‌কেট অপা‌রেশন্স ক‌মি‌টির চেয়ারম্যান আকরাম খাঁন।

এম‌নি‌তে সি‌রিজ শেষ ক‌রে ২৮ জানুয়া‌রি দে‌শে ফেরার কথা ছিল টিম টাইগা‌র্সের। ত‌বে, অবরুদ্ধ অবস্থা থে‌কে দ্রুত মু‌ক্তি পে‌তে ২৭ জানুয়ারি ম্যাচ শেষ ক‌রেই সরাস‌রি বিমান বন্দ‌রে উপ‌স্থিত হ‌বে বাংলা‌দেশ দল। পা‌কিস্তান সময় রাত ১১ টায় রওয়ানা হ‌য়ে স্থানীয় সময় রাত ৩ টায় বাংলা‌দে‌শে পৌঁছা‌বে ক্রি‌কেটার‌দের বহনকারী বিমান টি।

বাংলা‌দেশ ক্রি‌কেট বো‌র্ডের ভাড়া করা বি‌শেষ বিমা‌নে ক‌রে দে‌শে ফির‌বেন তা‌মিম-‌লিটন’রা। পা‌কিস্তা‌নের সা‌থে বাংলা‌দে‌শের সরাস‌রি ফ্লাইট না থাকায় বিমান যাত্রা সহজ করার জন্য বি‌শেষ বিমা‌নের ব্যবস্থা ক‌রে বি‌সি‌বি। পা‌কিস্তা‌নে যাওয়ার সময় ও একই ব্যবস্থা ক‌রে‌ছিল দে‌শের ক্রি‌কে‌টের অভিভাবক সংস্থা।

উ‌ল্লেখ্য, প্রথম ম্যা‌চে পাঁচ উইকেট ও দ্বিতীয় ম্যা‌চে নয় উইকে‌টের বড় ব্যবধা‌নে হে‌রে ২-০ তে এগি‌য়ে আছে স্বাগ‌তিক’‌রা। হোয়াইট ওয়াশ এড়া‌নোর ল‌ক্ষ্যে আগামীকাল বেলা তিনটায় লা‌হো‌রের গাদ্দা‌ফি স্টে‌ডিয়া‌মে হোয়াইট ওয়াশ এড়া‌নোর ল‌ক্ষ্যে মা‌ঠে নাম‌বে বাংলা‌দেশ।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »