সিরিজ জিততে পাকিস্তানের সামনে ক্ষুদ্র লক্ষ্য!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

সিরিজ বাঁচানোর ম্যাচে টসে জিতে আবারও ব্যাটিং নেয় বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলেই শাহীন শাহ আফ্রিদির বলে রেজওয়ানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন মোহাম্মদ নাইম।

দ্বিতীয় উইকেটে তামিম ইকবালের সাথে জুটি গড়তে মাঠে নামেন মোহাম্মদ মিথুনের বদলে একাদশে যায়গা করে নেওয়া মেহেদী হাসান।

তবে ভালো করতে পারেননি তিনিও৷ তামিম ইকবালের সাথে জুটি গড়ার চেষ্টায় ব্যার্থ তিনিও। দলীয় ২২ রানের মাথায় ১২ বলে মাত্র ৯ রান করে আউট হয়ে যান মেহেদী হাসান। মোহাম্মদ হাসনাইনের বাউন্সারে টপ এজ হয়ে ধরা পরেন উইকেটের পেছনে থাকা রিজওয়ানের গ্লাভসে।

তৃতীয় উইকেট জুটিতেও ব্যার্থ বাংলাদেশ৷ দলীয় মাত্র ৪১ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পরে বাংলাদেশ। তবে চতুর্থ উইকেটে তামিম ইকবাল এবং আফিফ হাসান মিলে ধীরে ধীরে জুটি গড়ার চেষ্টা করেন। তামিম – আফিফ জুটি যখন বড় জুটি গড়ার সপ্ন দেখাচ্ছিলো তখনই আঘাত হানেন মোহাম্মদ হাসনাইন৷ দলীয় ৮৬ রানে ৪৫ রানের জুটি ভাঙ্গেন হাসিনাইন। ২০ বলে ২১ রান করেন আফিফ হাসান।

এরপর ৫৩বলে ৬৫ রান করে ১৮ তম ওভারে ইমাদ ওয়াসিমের করা দুর্দান্ত থ্রোতে রান আউট হয়ে ফিরে যান তামিম ইকবাল। এরপর শেষ ওভারে মাহমুদউল্লাহ রিয়াদ আউট হলে দলীয় সংগ্রহ সর্বসাকুল্যে মাত্র ১৩৬ রান ৬ উইকেটের বিনিময়ে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »