নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
লাহোরে বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার টি-২০ সিরিজের ২য় ম্যাচে আজ মুখোমুখি হয়েছিলো দু’দল৷ সিরিজে টিকে থাকার লড়াইয়ে আজও ব্যর্থ হয়েছে বাংলাদেশ। প্রতিপক্ষ পাকিস্তানের কাছে হেরেছে ৯ উইকেটে।
১৩৭ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি পাকিস্তান দলেরো। ২য় ওভারে শফিউলের আঘাতে ওপেনিং জুটি ছত্রভঙ্গ হয়। এরপর ক্রিজে আসেন মোহাম্মদ হাফিজ। ১ম উইকেটের পর হাফিজ-বাবর জুটি ধীরে ধীরে উইকেটে সেট হতে থাকেন। বাংলাদেশের পেস ত্রয়ীও আজ কিছু করতে পারেন নি। একের পর এক বাউন্ডারিতে ২০ বল হাতে রেখেই কাঙ্খিত লক্ষ্যে পৌঁছায় পাকিস্তান। ৯ উইকেটে জয় পায় পাকিস্তান।
শুরুতে সিরিজে সমতা ফেরানোর লক্ষ্যে টসে জিতে ব্যাটিং নেয় বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে শুরুতেই শাহীন শাহ আফ্রিদির শিকার হন বাংলাদেশি তরুণ ওপেনার মোহাম্মদ নাঈম। দ্বিতীয় উইকেটে জুটি গড়ার চেষ্টা করেও ব্যর্থ হন তামিম-মেহেদী । দলীয় ২২ রানের মাথায় মোহাম্মদ হাসনাইনের বাউন্সারে পরাস্ত হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন।
৩য় উইকেট জুটিও টিকতে পারেনি। দলীয় ৪১ রানে ৩ উইকেট হারিয়ে যখন দিশেহারা অবস্থা তখনি ব্যাট হাতে আফিফ হোসেন আসেন ক্রিজে। তামিম-আফিফ জুটির উপর ভর করে যখন বাংলাদেশ বড় সংগ্রহের স্বপ্ন দেখেছিলো তখন হাসনাইনের আঘাতে আবারো টাইগার শিবির লন্ডভন্ড। এরপর ১৬ তম ওভারে তামিম এবং শেষ ওভারে মাহমুদউল্লাহর আউটের পর ৬ উইকেট হারিয়ে ১৩৬ রানে থামে বাংলাদেশ দল।
সংক্ষিপ্ত স্কোরকার্ড :
বাংলাদেশ দল : ১৩৬/৬ ( ২০ ওভার)
তামিম ৬৫, আফিফ ২১
হাসনাইন ২/২০, শাহীন ১/২২
পাকিস্তান দল : ১৩৭/১ ( ১৬.৪ ওভার)
হাফিজ ৬৭, বাবর ৬৬
শফিউল ১/২৭
ফলাফল : পাকিস্তান সিরিজে ২-০ তবে এগিয়ে।
