সানিউজ্জামান সরল »
আজ (২৫ জানুয়ারি) সিরিজের ২য় টি-টোয়েন্টিতে বাংলাদেশ সময় বিকেল ৩ টায় পাকিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ। লাহোরে আগের ম্যাচের মত এ ম্যাচেও টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার কাপ্তান মাহমুদউল্লাহ।
দীর্ঘদিন পর জাতীয় দলের জার্সি গায়ে নেমেছেন তামিম। ১ম ম্যাচে খুব একটা সুবিধা করতে পারেননি। সেদিন ৩৯ রান করেই ফিরে যেতে হয় তাকে। তবে ২য় ম্যাচেই দেখা পেলেন নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৭ম অর্ধশতকের। ৪৪ বলের বিনিময়ে ৫০ রান পূর্ণ করেন তামিম। ৪টি চার ও ১টি ছয়ের মারে ইনিংসটি সাজানো ছিলো।
ব্যাট করতে নেমে সাবধানী শুরু করেন তামিম। শুরুতেই নাইম, মেহেদী চলে গেলে একপাশ থেকে ইনিংস মেরামতের কাজ করে যান তামিম। চারে ব্যাট করতে আসা লিটনও বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি। ফলে একাই বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা চালিয়ে যান তামিম। আফিফকে সঙ্গে নিয়ে ধীরগতিতে ব্যাটিং চালিয়ে যেতে থাকেন তিনি।
ধীরগতির ব্যাটিং করার উপযুক্ত কারণও আছে বটে। একে তো ব্যাটিং বিপর্যয় আর তার উপর উইকেটে ব্যাটিং করাটা খুব কঠিন ছিল। এ সময়টায় তামিমের হাত খুলে বেশ কঠিন ছিল। যার ফলে তামিমকে মন্থর ব্যাটিং করতে হয়।
৫২ বল খেলে ৭ চার ও ১ ছয়ে ৬৫ রান করে আগের ম্যাচের মত এ ম্যাচেও রান আউট হয়ে ফিরে যান তামিম।
