ভারত পুরুষ দলের নির্বাচক হওয়ার দৌড়ে অজিত-লক্ষ্মণরা

সাজিদা জেসমিন »

ভারতের সাবেক পেসার অজিত আগারকার জাতীয় দলের নির্বাচক পদে আবেদন করেছেন এবং শোনা যাচ্ছে যে, তিনি পুরুষ দলের নির্বাচক প্যানেলের নতুন চেয়ারম্যান পদের দৌড়ে এগিয়ে আছেন। বর্তমান চেয়ারম্যান এমএসকে প্রসাদের দায়িত্ব এ মাসেই শেষ হতে যাচ্ছে।

মুম্বাই সিনিয়র দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা এই অভিজ্ঞ পেসার শুক্রবার (২৪ জানুয়ারী) ক্রিকবাজে এই ভূমিকায় আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন। এই বোলার ওয়ানডেতে ২৮৮ টি স্কাল্প অর্জন করেছেন এবং টেস্টে ৫৮ উইকেট নিয়েছেন। দ্রুততম পঞ্চাশ টি ওয়ানডে উইকেটের জাতীয় রেকর্ডটি তার দখলে ছিলো।

নয়ন মঙ্গিয়া, লক্ষ্মণ শিভারামাক্রিশনান, চেতন শর্মা এবং রাজেশ চৌহান – প্রসাদ এবং গগনের ত্যাগকৃত পদে আবেদন করেছেন। বিসিসিআই থেকে ২৪ তারিখ পর্যন্ত আবেদনের শেষসীমা নির্ধারিত করা হয়েছে।

‘আমি দীর্ঘদিন যাবৎ আবেদন করতে চাইছিলাম। ভিবি চন্দ্রশেখর এবং ক্রিস শ্রীকান্ত তামিল নাড়ুকে রিপ্রেজেন্ট করার একটা সুযোগ পেয়েছে। আমি মনে করি আমিও একটি সুযোগ পেতে পারি, যেহেতু আমি ১৯৮০ সাল থেকে যেকোনভাবে খেলার সাথে যুক্ত আছি’ – লক্ষ্মণ বলেন।

তিনি আরো যোগ করেন, ‘একজন কমেন্টেটর হিসেবে অনেক খেলোয়াড়কে কাছ থেকে দেখার সুযোগ হয়েছে আমার। আমি যেকোন মুহূর্তে কমেন্টেটরের ভূমিকায় অবতীর্ণ হতে পারি৷ যেহেতু সিলেক্টর হিসেবে পদত্যাগের বয়স ৬০ বছর, সেহেতু আমি মনে করি এটা আমার জন্য শেষ সুযোগ। আমি মনে করি আমি ভালোভাবে দায়িত্ব পালন করতে পারবো৷ আমি ভারতের স্পিন বিভাগ নিয়ে আলাদাভাবে কাজ করতে চাই।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »