অবসর নিয়ে মুখ খুললেন রায়না

কে এম আবু হুরায়রা »

এক সময় জাতীয় দলের অন্যতম ভরসার প্রতীক ছিলেন তিনি। ব্যাটিংয়ে যেমন দ্রুত রান তুলতে তার জুড়ি মেলা ভাড় তেমনি ফিল্ডিংয়েও তিনি ছিলেন আস্থার প্রতিক। স্লিপ কিংবা পয়েন্ট যে কোন কঠিন পজিশনে ফিল্ডিং করাটাই যেন তার কাছে সহজ কাজ।বলছি ভারতীয় অলরাউন্ডার সুরেশ রায়নার কথা।
তবে ভারতীয় এই ক্রিকেটারকে সাদা পোশাকের জার্সিতে শেষবার দেখা গিয়েছিলো অস্ট্রেলিয়ার সিডনিতে অস্ট্রেলিয়ান বিপক্ষে। আর তার পছন্দের ক্রিকেটের ছোট দুই সংস্করণে দেখা যায়নি তাও প্রায় দেড় বছর। ২০১৮ সালের জুলাই মাসে ইংল্যান্ডের মাটিতে শেষবার খেলেছিলেন তিনি।

জাতীয় দলে তাকে দেখা না গেলেও ভারতের ঘরোয়া ক্রিকেটে তার ব্যাট আগের মতই ক্ষুরধার৷ তবুও দলে যায়গা হচ্ছেনা তার। গুঞ্জন উঠছে তার অবসর নিয়েও। অবশ্য এটা কোন বড় ব্যাপার নয়। কোন ক্রিকেটার দীর্ঘদিন দলের বাইরে থাকলে অবসরের গুঞ্জনটা নতুন নয়৷ তবে সাম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন আগামী ২/৩ বছরে কোন অবসরের চিন্তা নয়৷ জাতীয় দলের জার্সিতে আরও অনেকদিন খেলতে চান রায়না৷

ভারতীয় এক দৈনিকের সাক্ষাৎকারে রায়না বলেন,” আইপিএল খেলবো। যদি আইপিএল ভালো খেলতে পারি তবে বুঝবো কতটা খেলার পর্যায়ে আছি। নিজের পরিস্থিতি বুঝতে আমার নিজের অভিজ্ঞতাই যথেষ্ট। “

জাতীয় দলে ফিরতে ফিটনেসের বিকল্প নেই। বয়সটাওতো ৩৩। তাই ফিটনেস ধরে রাখা কিছুটা কঠিন হলেও ট্রেনার গ্রেগ কিংয়ের সঙ্গে ফিটনেস ট্রেনিং করছেন পুরোদমে। সামনে পর পর দুটি টি২০ বিশ্বকাপ৷ তাই এ সময়ে জাতীয় দলে ঢুকতে হলে পারফর্মেন্স করেই আসতে হবে সেটিও জানেন তিনি। রায়না বলেন, ” পরপর দু’বছর দুটি বিশ্বকাপ। তাছাড়া সাম্প্রতিক কালে আমি এই ফরমেটে বেশ ভালো খেলছি৷ আমি জানি আমাকে পারফর্ম করেই আসতে হবে৷ টি২০ বিশ্বকাপে খেলতে হলে আইপিএল সেরা প্লাটফর্ম হবে আমার জন্য।আমি সুযোগ কাজে লাগাতে চাই।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »