বাংলা‌দেশকে হে‌সে খে‌লেই হারা‌লো পা‌কিস্তান

শোয়েব আক্তার »

মা‌ঠে গ‌ড়ি‌য়ে‌ছে বহুল আলো‌চিত বাংলা‌দেশ-পা‌কিস্তান টি-২০ সি‌রিজ। ত‌বে, মা‌ঠের বাই‌রের ম‌তো, মা‌ঠের ভেত‌রের ম্যা‌চে ছিল না তেমন কোন উত্তেজনা। তাই‌তো, ‌শো‌য়েব মা‌লি‌কের দূর্দান্ত অর্ধ শত‌কে ৩ বল ও ৫ উইকেট হা‌তে রে‌খেই সহজ জয় তু‌লে নিল স্বাগ‌তিক পা‌কিস্তান।

বাংলা‌দে‌শের দেওয়া ১৪২ রা‌নের টা‌র্গে‌টে ব্যাট কর‌তে নে‌মে শ‌ফিউল ইসলা‌মের দ্বিতীয় ব‌লেই কট বিহাইন্ডের শিকার হ‌য়ে শূ‌ণ্যে হা‌তে সাজঘ‌রে ফেরত যান পা‌কিস্তানী অধিনায়ক বাবর আজম।

ত‌বে, শুরু‌তে বাবর আজ‌মের আউট পু‌ষি‌য়ে দেন মোহাম্মদ হা‌ফিজ-আহসান আলী জু‌টি। দ্বিতীয় উইকেট জু‌টি‌তে ৩৫ রা‌নের পার্টনারশীপ গ‌ড়েন দুজন। মুস্তা‌ফি‌জের ব‌লে পঞ্চম ওভা‌রের শেষ ব‌লটি‌তে আমিনুল ইসলা‌মের হা‌তে ক্যাচ দি‌য়ে ব্য‌ক্তিগত ১৭(১৬) রা‌নে আউট হ‌য়ে যান হা‌ফিজ।

হা‌ফিজ আউট হ‌য়ে গে‌লে আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান শো‌য়েব মা‌লিক পা‌কিস্তা‌নের ইনিং‌সের হাল ধ‌রেন। ও‌পেনার আহসান আলীর সা‌থে গ‌ড়ে তু‌লেন ৪৬ রা‌নের পার্টনার‌শিপ। ব্য‌ক্তিগত ৩৬(৩২) রা‌নে আহসান আলী আমিনুল ইসলা‌মের ব‌লে শান্ত’র হা‌তে ক্যাচ দি‌য়ে প্যা‌ভি‌লিয়‌নে ‌ফেরত গে‌লে এ জু‌টি ভা‌ঙ্গে।

‌ছোট লক্ষ্য তাই সাবধা‌নে ব্যাট চাল‌া‌তে থা‌কেন শো‌য়েব মা‌লিক ও ইফ‌তেখার আহ‌মেদ। শেষ পর্যন্ত ইফ‌তেখার-১৬ ও ইমাদ ওয়া‌সিম-৬ রা‌নে আউট হ‌য়ে গে‌লেও অভিজ্ঞ শো‌য়েব মা‌লি‌কের অর্ধ শত‌কের উপর ভর ক‌রে ** ওভারে মাত্র তিন উইকেট হা‌রি‌য়ে জয় সূচক ১৪২ সংগ্রহ ক‌রে পা‌কিস্তান। এ জ‌য়ের ফ‌লে তিন ম্যাচ সিরি‌জে ১-০ তে এগি‌য়ে গেল স্বাগ‌তিক’রা। শো‌য়েব মা‌লিক ৪৫ বল থে‌কে ৫৮ রা‌নে অপরা‌জিত থা‌কেন।

বাংলা‌দেশর প‌ক্ষে শ‌ফিউল ইসলাম ৪ ওভা‌রে ২৭ রা‌নে ২টি, আল আমিন হো‌সেন ৪ ওভার বল ক‌রে ১৮ রা‌নে ১টি, আমিনুল ইসলাম ৪ ওভার বল ক‌রে ৩০ রা‌নে ১ টি ও মুস্তা‌ফিজুর রহমান ৪ ওভা‌রে ৪০ রা‌নে ১ টি উইকেট লাভ ক‌রেন।

এরআ‌গে টস জি‌তে ব্যাট কর‌তে নে‌মে সাবধানী শুরু ক‌রেন দুই ও‌পেনার তা‌মিম ইকবাল ও নাঈম শেখ। প্রথম ১০ ওভা‌রে কোন উইকেট না হারা‌লেও মাত্র ৬২ রান স্কোর বো‌র্ডে জমা ক‌রে বাংলা‌দেশ!

ব্যাটসম্যান‌দের যখন ব্যা‌টে-ব‌লে ঝড় তুলার কথা ঠিক তখন-ই একে একে আউট হ‌য়ে যান তারা। শুরুটা তা‌মিম ইকবাল কে দি‌য়ে। ১১তম ওভা‌রের শেষ ব‌লে ব্য‌ক্তিগত ৩৯(৩৪) রা‌নে রান আউটে কাটা প‌ড়েন তা‌মিম। মাত্র চার ওভার পর সাদাব খাঁ‌নের সরাস‌রি থ্রো তে লিটন দাস ও ব্য‌ক্তিগত ১২(১৩) রা‌নে তা‌মিমের পথ ধ‌রেন। শাদাব খাঁ‌নের প‌রের ব‌ল ই আকা‌শে তু‌লে দেন নাঈম-৪৩(৪১) যা লু‌ফে নি‌তে ‌কোন ভ‌লি ক‌রেন নি ইফ‌তেখার আহ‌মেদ।

‌শেষ দি‌কে অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়া‌দের অপরা‌জিত ১৪ ব‌লে ১৯ রা‌নের সুবা‌দে নির্ধা‌রিত ২০ ওভা‌রে ৫ উইকেট হা‌রি‌য়ে ১৪১ রান সংগ্রহ কর‌তে পা‌রে বাংলা‌দেশ।

পা‌কিস্তা‌নের প‌ক্ষে শা‌হিন শাহ আফ্রি‌দ্রি ৪ ওভার বল ক‌রে ২৩ রা‌নে ১ টি, শাদাব খাঁন ৪ ওভার বল ক‌রে ২৬ রা‌নে ১ টি, অভি‌ষিক্ত হা‌রিছ রউফ ৪ ওভা‌রে ৩২ রা‌নে ১ টি উইকেট লাভ ক‌রেন।

 

সংক্ষিপ্ত স্কোরঃ 

বাংলা‌দেশ: ১৪১/৫(২০)
নাঈম শেখ-৪৩(৪১), তা‌মিম ইকবাল-৩৯(৩৪)
শা‌হিন শাহ আফ্রি‌দি-২৩/১(৪), শাদাব খাঁন-২৬/১(৪)

পা‌কিস্তান: ১৪২/৫(১৯.৩)
‌শো‌য়েব মা‌লিক-৫৮(৪৫), আহসান আলী-৩৬(৩২)
শ‌ফিউল ইমলাম-২৭/২(৪), আল আমিন-১৮/১(৪)

ফলাফল: পা‌কিস্তান পাঁচ উইকে‌টে জয়ী।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »