নিজের হারানো স্থান ফিরে পেলেন তামিম!

শোয়েব আক্তার »

বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সা‌কিব আল হাসান কে টপ‌কে দে‌শের প‌ক্ষে ‌টি-২০ রান সংগ্রাহ‌কের তা‌লিকার শী‌র্ষে আরোহন ক‌রে‌ছেন দেশ সেরা ও‌পেনার তা‌মিম ইকবাল।

৭৬ ম্যা‌চে ১৫৬৭ রান ক‌রে এতো‌দিন টি-২০ তে দে‌শের হ‌য়ে স‌র্বোচ্চ রান সংগ্রাহক ছি‌লেন সা‌কিব আল হাসান। সা‌কিব থে‌কে ১৪ রান দূ‌রে ছি‌লেন তা‌মিম ইকবাল। প্রায় পাঁচ মাস পর লা‌হো‌রের গাদ্দা‌ফি স্টে‌ডিয়া‌মে পা‌কিস্তা‌নের বিপ‌ক্ষে প্রথম টি-২০ খেল‌তে নে‌মে সা‌কিব কে টপ‌কে যান তা‌মিম।

৬ষ্ঠ ওভা‌রের দ্বিতীয় ব‌লে হা‌রিছ রউফ কে বাউন্ডা‌রি হাঁ‌কি‌য়ে রান সংগ্রাহ‌কের তা‌লিকার শী‌র্ষে উঠে যান তি‌নি। আজ‌কের ম্যাচ সহ ৭২ ম্যা‌চে ব্যাট ক‌রে তা‌মিম ১৫৯৫ রান সংগ্রহ ক‌রে‌ছেন। গড়-২৩.৮০, স্ট্রাইক রেট-১১৭.১০। ২০১৬ টি-২০ বিশ্বকা‌পে ওমা‌নের বিপ‌ক্ষে ১০৩ রা‌নের ইনিংস‌টি ক্যা‌রিয়ার সেরা ইনিংস।

‌তা‌মিম ইকবাল ও সা‌কিব আল হাসা‌নের পর স‌র্বোচ্চ রান সংগ্রাহ‌কের তা‌লিকায় তৃতীয় স্থা‌নে আছেন মাহমুদুল্লাহ রিয়াদ। ৮৪ ম্যা‌চে মাহমুদুল্লাহ রিয়া‌দের সংগ্রহ ১৪৪৯ রান।

এছাড়া চতুর্থ ও পঞ্চম স্থা‌নে থাকা ম‌ুশ‌ফিকুর র‌হিম ৮৪ ম্যা‌চে ১২৬৫ ও সা‌ব্বির রহমান ৪৪ ম্যা‌চে ৯৪৬ রান সংগ্রহ ক‌রে‌ছেন।

জুয়াড়ির প্রস্তাব প্রত্যাখ্যান ক‌রেও তা আইসি‌সি কে না জানানোয় এক বছ‌রের জন্য সব ধর‌নের ক্রি‌কেট থে‌কে নি‌ষিদ্ধ র‌য়ে‌ছেন সা‌কিব আল হাসান। তা‌লিকার তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থা‌নে থাকা মাহমুদুল্লাহ, মুশ‌ফিক, সা‌ব্বির’রা তা‌মিম থে‌কে অনেক দূ‌রে র‌য়ে‌ছেন। তাই, টি-২০ তে স‌র্বোচ্চ রান সংগ্রাহ‌কের এই তা‌লিকায় আপাদত তা‌মিম ইকবাল একাই রাজত্ব কর‌বেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »