নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজাকে ভালোবেসে যাত্রা শুরু করে মাশরাফি বিন মোর্ত্তজা ( ম্যাশ ক্লাব) নামের একটি ফেসবুক ফ্যান গ্রুপ। তাদের সার্বিক তত্ত্বাবধানেই অফলাইনে আয়োজন করা হয়েছে ম্যাশ ক্লাব টি-১০ নামের একটি টুর্নামেন্ট। টুর্নামেন্টের আজকের প্রথম ম্যাচে ম্যাশ ক্লাব হারিয়ে কোয়াটার ফাইনাল কনফার্ম করলো সি টি এফ কিং
টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ম্যাশ ক্লাবের অধিনায়ক।ইয়াছিম এর ৩২ ও জাহাঙ্গীর এর ১৪ রানের সুবাদে নির্ধারিত ১০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৯৮ রান তোলে ম্যাশ ক্লাব। সি টি এফ এর হয়ে ২ ওভারে ১৫ রান দিয়ে ৩ উইকেট নেন ইমরান।
৯৯ রানের লক্ষে খেলতে নেমে রিদয় ও শাহাদাত এর দারুম ব্যাটিং এ ৫ উইকেট এর জয় পায় সি টি এফ কিং।
স্কোরকার্ড :
ম্যাশ ক্লাব ৯৮/৬(১০)
ইয়াছিন ৩২ রান
জাহাঙ্গীর ১৪ রান
ইমরান ৩/১৫(২)
সি টি এফ কিং ১০১/৫(১০)
শাহাদাত ৩৮ রান
রিদয় ২৭ রান
ফয়সাল২/৯(২)
ম্যাচ সেরা : শাহাদাত
