কে এম আবু হুরায়রা »
আজ(২৪’শে জানুয়ারী) পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তানের সময়ে দুপুর ২টায় বাংলাদেশের স্থানীয় সময়ে বিকাল ৩টায় লড়াইয়ে নামবে দু’দল।
পাকিস্তানে সেই শ্বাসরুদ্ধকর পরিবেশে খেলতে অসুবিধা হবে কিনা, ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে সাংবাদিক এমন প্রশ্নের জবাবে মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, ” যখন আমরা প্লেনে উঠি বা যখন ডিসাইড করি যে পাকিস্তানে খেলতে আসবো তখন থেকে আমরা কোথায় যাচ্ছি বা কোন পরিবেশে খেলছি৷ বদ্ধ পরিবেশ কিনা এগুলো কোন ম্যাটার করে না। “
তিনি আরও বলেন, ” আমরা এখানে শুধু ভালো খেলার জন্য এসেছি৷ ভালো খেলতে সবাই মুখিয়ে আছি৷ “
এবারের দলে নেই সাকিব আল হাসান বা মুশফিকুর রহিমের মত তারকারা। নিরাপত্তা নিয়ে পারিবারিক কারনেই পাকিস্তানে আসেননি মুশফিকুর রহিম। পঞ্চপান্ডব এবার মাত্র ২জন। তাই তামিম-রিয়াদের উপর দ্বায়িত্ব এবার আরও বেশি৷ তবে অভিজ্ঞ তামিম, রিয়াদ, রুবেল, আল-আমিনের সাথে তরুণরা মিলে ভারসাম্যপূর্ণ দলই গড়েছে বাংলাদেশ। তবে এবারের সিরিজের নিজেদের ফেবারিট মানছেননা রিয়াদ। তবে সিরিজ জয়েে জন্যই মাঠে নামবে টাইগাররা।
এ নিয়ে রিয়াদ বলেন,” এটা বলতে পারবোনা যে আমরা ফেবারিট কিনা। কারন আমরা অনেক দিন পর পাকিস্তানে এসেছি। পাকিস্তানের মাটিতে৷ পাকিস্তান অনেক ভালো দল। আমরা খুব আশাবাদী আমাদের টিম নিয়ে এবং আমি খুব আশাবাদী যেন আমরা সিরিজ জিততে পারি।”
