দুই বছর পূর্তিতে নিউজক্রিকেট টুয়েন্টিফোর পরিবারকে তরুন তূর্কী মাহেদি হাসানের শুভেচ্ছা বার্তা

মারুফ ইসলাম ইফতি »

  • “ক্রিকেটের সর্বশেষ সংবাদ প্রকাশে পাঠকের ভরসা” এমন স্লোগানে ২০১৮ সালে যাত্রা শুরু করে ক্রিকেট ভিত্তিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল নিউজ ক্রিকেট ২৪ ডট কম। এরপর থেকে ক্রিকেটের নানাবিধ কাজের সাথে সম্পৃক্ত জনপ্রিয় এই অনলাইন পোর্টালটি।

দুই বছরে পদার্পণ করা জনপ্রিয় এই অনলাইন পোর্টালটি ইতিমধ্যেই পাঠকদের আস্থার প্রতিক হয়ে দাঁড়িয়েছেন। নিউজ ক্রিকেট ২৪ ডট কমের কর্ণধার মোহাম্মদ জসিম উদ্দিন জানান, ‘ সত্য, সুন্দর, সাবলীল ও সবার আগে খবর প্রকাশে আমরা বদ্ধপরিকর । আমরা চাই বাংলাদেশের ক্রিকেটের স্বার্থে কাজ করতে।দেশের ক্রীড়া উন্নয়নে নিউজক্রিকেট টুয়েন্টিফোর পরিবার সবসময় সর্বত্র থাকার চেষ্টা করবে।

মাহেদি হাসান!  তরুন সম্ভাবনাময় অলরাউন্ডার গুলোর একজন তিনি। সদ্য শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে ইতিমধ্যে নিজের সামর্থ্যের প্রমান দিয়েছেন বাইশ গজে ব্যাট-বল উভয় হাতে আলো ছড়িয়ে।
বিপিএলে দারুণ পারফরম্যান্স করার পুরস্কার সরূপ জায়গা করে নিয়েছেন জাতীয় দলের হয়ে পাকিস্তান সফরের টি-টুয়েন্টি দলে।তরুন এই অলরাউন্ডারের স্বপ্ন জাতীয় দলের হয়ে সুযোগ পেলে নিজের সর্বোচ্চ টুকু দিয়ে পারফর্ম করা এবং দলে নিয়মিত হয়ে জায়গা করে নেওয়া।

সম্ভাবনাময় তরুন এই প্রতিভাবান অলরাউন্ডার
নিউজক্রিকেট টুয়েন্টিফোর পরিবারের দুই বছর পূর্তি উপলক্ষে নিউজ ক্রিকেট টুয়েন্টিফোরকে জানিয়েছেন শুভেচ্ছা বার্তা।নিউজক্রিকেট টুয়েন্টিফোর ডট কমকে শুভেচ্ছা জানিয়ে মাহেদি হাসান বলেনঃ নিউজক্রিকেট টুয়েন্টিফোর পরিবারকে জানাই তাদের দুই বছর পূর্তি উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা।
নিউজক্রিকেট টুয়েন্টিফোর ডট কম যেভাবে দেশের ক্রীড়াঙ্গনের খবরাখবর খুব দ্রুততম সময়ের মধ্যে পাঠকদের কাছে পোঁছে দিচ্ছে তার জন্য এই সংবাদমাধ্যমটি প্রশংসার দাবীদার।আমি নিউজক্রিকেট টুয়েন্টিফোর পরিবারকে উইস করবো তারা যেন আগামীতে নিজেদের বিগত দুই বছরের সাফল্যকে ছাড়িয়ে যায় এবং এইভাবে আস্থার সাথে দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে ভূমিকা রাখতে পারে সবসময়।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »