লড়াই করেও হারতে হলো জিম্বাবুয়েকে

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বেশ কিছুদিন ধরেই আলোচনা সমালোচনা চলছে টেস্টকে চারদিনে নামিয়ে আনতে। সামনের আইসিসির বোর্ড মিটিংয়ে টেস্ট চারদিনে করে আনতে যে পরিকল্পনাকারীরা কাঠখড় পুড়াবে তা অনুমেয়। তবে টেস্টের পূর্ণতা যে পাঁচদিনে তা আবারও প্রমাণ করলো জিম্বাবুয়ে-শ্রীলঙ্কার হারারে টেস্ট। পঞ্চম দিনে এসে বুক চিতিয়ে লড়াই করেও হারের মুখ দেখতে হলো স্বাগতিক জিম্বাবুয়েকে।

অ্যাঞ্জোলো ম্যাথিউসের দ্বি-শতকের পর জিম্বাবুয়ের এই টেস্টে জয় ছিলো অসম্ভব। তবে দীর্ঘদিন পর টেস্ট ক্রিকেটে ফেরা জিম্বাবুয়ের সাথে সু্যোগ ছিলো লঙ্কানদের সাথে এই টেস্টে ড্র করা। তাঁর আপ্রাণ চেষ্টা করেও ব্যর্থ হয়েছে টেস্টের শেষদিনের শেষ সেশনের মাঝ পথে এসে।

টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় স্বাগতিক জিম্বাবুয়ে । নিজেদের মাঠে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরুও করেছিলো জিম্বাবুয়ে । প্রায় দুইদিন ব্যাট করে ১৫৪ ওভারে ৩৫৮ রানে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে । আর প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ম্যাথিউসের ডাবল সেঞ্চুরির পর ১৪৬ রানে এগিয়ে থাকে লঙ্কানরা।

১৪৬ রানে পিছিয়ে থেকে পঞ্চম দিনে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে । যেহেতু জিম্বাবুয়ের সামনে জয়ের কোন সমীকরণ ছিলো না তাই তো লক্ষ্য ছিলো সারাদিনে ৯০ ওভার শেষ করে ম্যাচটা ড্র করা। ড্র করার লক্ষ্যে খেলতে নেমে দিনের শুরুতেই ধাক্কা খায় স্বাগতিকরা। সকালের শুরুতেই টপঅর্ডারের তিন ব্যাটসম্যানকে হারিয়ে বিপদে পড়ে জিম্বাবুয়ে । তবে সে বিপদ বেশি সময় দীর্ঘস্থায়ী হতে দেননি ব্রেন্ডন টেইলর ও শন উইলিয়ামস । চতুর্থ উইকেট জুটিতে প্রতিরোধ গড়ে তুলে এই দুই ব্যাটসম্যান।

তবে তাদের প্রতিরোধে আঘাত হানে কাসুন রাজিথা। অধিনায়ক শন উইলিয়ামসকে ৩৯ রানপ সাজঘরে ফেরালে ভাঙ্গে টেইলর ও উইলিয়ামসের মধ্যকার ৭৯ রানের জুটি। অধিনায়কের বিদায়ের পরই বালুর ঘরের মত করে ভাঙতে শুরু করে জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপ। শেষদিকে রেজিস চাকাভা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও তা লঙ্কান স্রোতের কারনে আগাতে পারেননি। দিনের ১৪ ওভার বাকি থাকতে ১৭০ রানে অল আউট হয়ে যায় স্বাগতিকরা। লঙ্কানদের জয়ের জন্য প্রয়োজন ছিলো মাত্র ১৪ আর হাতে ছিলো ১৪ ওভার ও ১০ উইকেট। তবে কোন উইকেট না হারিয়েই জয়ের বন্দরে পৌঁছায় লঙ্কানরা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »