সাজিদা জেসমিন »
আজ ২৩শে জানুয়ারি ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক লঙ্গার ভার্সন টুর্নামেন্ট বিসিএলের ঘোষণা এসেছে। আগামী ৩১ জানুয়ারি থেকে এ-ই আসর শুরু হবে। এ ব্যাপারে গণমাধ্যমে খালিদ মাহমুদ সুজন বলেন, ‘ইনশাআল্লাহ, আমরা ৩১ জানুয়ারি থেকে বিসিএল শুরু করবো।’
এবারের আসরে ওয়ালটন সেন্ট্রাল জোন এবং ইসলামি ব্যাংক ইস্ট জোন এ-ই দুইটি ফ্র্যাঞ্চাইজি থাকবে। প্রাইম ব্যাংক গতবার সাউথ জোনের পৃষ্ঠপোষকতায় থাকলেও এবার থাকছে নাহ। নতুন কাউকে পাওয়া না গেলে নর্থ জোনের মতো সাউথ জোনের দায়িত্ব ও নেবে বিসিবি।
নতুন পৃষ্ঠপোষকতার ব্যাপারে সুজন বলেন, ‘ আমরা চেষ্টা করছি তবে সময় কম। বিকল্প হিসেবে বিসিবিকে দায়িত্ব দেওয়া হবে।’
প্রিমিয়ার লিগের আগে বিসিএল আয়োজনের ব্যাপারে সুজন বলেন, ‘এটি সব বিষয়ের কথা ভেবে। যেহেতু পাকিস্তান সফরে আমরা ৩দফায় যাচ্ছি। টেস্ট ম্যাচের পূর্বে কোন প্রস্তুতি ম্যাচ নেই। আমরা সদ্য টি-২০খেলেছি। এখন যদি ৫০ ওভারের ম্যাচ খেলা হয় তবে টেস্টের প্রস্তুতি হবেনা।’
পাকিস্তান সিরিজের ২টেস্ট এবং জিম্বাবুয়ের বিপক্ষে ১ টেস্টের প্রস্তুতি স্বরূপ বিসিএল অনুষ্ঠিত হবে। সুজন বলেন, ‘বর্তমানে আমাদের টেস্ট ম্যাচ খেলা প্রয়োজন। আমরা মনে করি বাংলাদেশের জন্য টেস্টে ভালো ফলাফল খুবই গুরুত্বপূর্ণ। তাই পাকিস্তানের সাথে ২টি টেস্ট এবং জিম্বাবুয়ের বিপক্ষে একটি টেস্টের আগে বিসিএলের আসর প্রস্তুতি হিসেবে কাজ করবে।’
স্পন্সর প্রতিষ্ঠান ওয়ালটনের পক্ষ থেকে উদয় হাকিম বলেন বিসিএলের ফাইনাল ম্যাচ গোলাপি বলে হতে পারে। তিনি বলেন, ‘বিসিএল থেকে আমাদের লাভ খুবই কম। বাংলাদেশ ক্রিকেটের ভালোর জন্য আমরা এটি খেলি। খেলাটি লাইভে দেখানো হলে আমরা ফিডব্যাক পাবো। সেই দাবি তুলেছি, আরেকটি প্রস্তাবে বলা হয়েছে গোলাপি বলে দিবারাত্রি ম্যাচ হতে পারে কিনা। বিসিবির পক্ষ থেকে ক্রিকেটারদের মতামত নেওয়ার মাধ্যমে হয়তো ফাইনাল ম্যাচ গোলাপি বলে হতে পারে।’
