শেবাগের মাথার চুলের থেকে আমার টাকা বেশি : শোয়েব আক্তার

কে এম আবু হুরায়রা »

ভারতের সাবেক ওপেনার বীরেন্দ্রর শেবাগ ও পাকিস্তানী স্প্রিড স্টার শোয়েব আক্তারের মধ্যে দা-কুমড়ো সম্পর্কের ব্যাপারটা কারো অজানা নয়।সুযোগ পেলে কথার যুদ্ধে একে অপরকে কোণঠাসা করতে বিলম্ব করেন না।

সাম্প্রতি বীরেন্দ্রর শেবাগ শোয়েব আক্তারের উদ্দেশ্যে বলেন, ” তার খুব টাকার প্রয়োজন, তাই সে ভারতের পক্ষে কথা বলেন। ”

এমন কথায় বেশ চটেছেন শোয়েব আক্তার। তার জনপ্রিয়তার কথা উল্লেখ করে বিশ্বের দ্রুততম পেসার বলেন,” আমি শুধু ভারতেই নয়, সারা বিশ্বে জনপ্রিয়। আপনি যদি বাংলাদেশে যান আমার জন্য ট্রাফিক বন্ধ করে দেয়। অস্ট্রেলিয়ার রাস্তায়ও আমাকে চিনতে পারে৷ তাই ইউটিউবে আমি দ্রুততম ১ মিলিয়ন সাবস্ক্রাইবে পৌছাতে সক্ষম হই। শেবাগের মাথায় যত চুল আছে তার থেকেও আমার টাকা বেশি। টাকার জন্য আমি ইউটিউবে ক্রিকেট বিশ্লেষণ করিনা। “

তার ইউটিউব চ্যানেলে তিনি বলেন,” ভারত আমাকে খাওয়ায়না। আল্লাহ আমার রিজিকের ব্যাবস্থা করেন। আমি ইউটিউবার হিসেবে পরিচিত নই। আমি বিশ্বের দ্রুততম বোলার হিসেবে পরিচিত। “

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »