মারুফ ইসলাম ইফতি »
তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এই মুহুর্তে অবস্থান করছে পাকিস্তানের লাহোরে।গতকাল রাতে বাংলাদেশ বিমানের বিশেষ ভাড়া করা চাটার্ড ফ্লাইটে পাকিস্তানের উদ্দেশে রওনা হয় টাইগার বাহিনী এবং যথাসময়ে নিরাপদে পাকিস্তান পোঁছায় লাল সবুজের প্রতিনিধিরা।
তিন ঘন্টার বিমান যাত্রা খুব একটা ক্লান্তিকর ছিল না বলে আজ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ১১টা থেকে অনুশীলনে নেমে পড়েছে টাইগাররা।জানা গেছে টাইগারদের এই অনুশীলন চলবে কয়েক ঘন্টা।
উল্লেখ্য আগামীকাল স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টি-টুয়েন্টি ম্যাচে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে মাঠে নামবে বাংলাদেশ।আগামী ২৫ ও ২৭ জানুয়ারি সিরিজের ২য় ও ৩য় টি-টুয়েন্টি খেলে পরের দিন অর্থাৎ ২৮ই জানুয়ারি দেশে ফেরার কথা টাইগারদের।
পাকিস্তান সফরে বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড:
মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, আফিফ হোসেন ধ্রুব, নাইম শেখ, নাজমুল হাসান শান্ত, মোহাম্মদ মিঠুন, মেহেদী হাসান, আমিনুল বিপ্লব, মোস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, রুবেল হোসেন, আল-আমিন হোসেন ও হাসান মাহমুদ।
