পাকিস্তান যেতে বিশেষ বিমানের খোঁজ বিসিবির!

কে এম আবু হুরায়রা »

পাকিস্তানের বিপক্ষে ৩টি টি২০ খেলকে আগামী ২২ জানুয়ারী দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এর আগে প্রস্তুতি ক্যাম্পে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন ক্রিকেটাররা। দেশের ক্রিকেট জুড়ে এখন ভাবনা শুধুই ক্রিকেটারদের নিরাপত্তা।

এর আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন নিরাপত্তা ব্যাবস্থা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করলেও আত্মতুষ্ট হতে চায় না বিসিবি৷ তাইতো পুরো পাকিস্তান সফর জুড়েই রয়েছে চরম নিরাপত্তা বেষ্টনী। নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতেই এবার বিসিবি নজর দিয়েছে ক্রিকেটারদের বিমানের দিকেও৷ বিসিবি একটি বিশেষ ধরনের নিরাপত্তা বিমানের খোঁজ করছে বলেও একাধিক সূত্রে জানা যায়। তবে ঠিক কোন বিমানে করে যাবে ক্রিকেটাররা সেটি জানা যায়নি এখনও।

আগামী ২৪ তারিখ থেকে শুরু হতে যাওয়া প্রথম টি২০ খেলতে দেশ ছাড়বে ক্রিকেটাররা। সফর শেষ হবে ২৭ জানুয়ারী। দেশে ফিরে ১০ দিন পর আবারও পাকিস্তানে উড়াল দিবে টেস্ট সিরিজ খেলতে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »