সদ্য সমাপ্ত বিপিএলের সেরা পাঁচ জুটি

চৌধুরী মোহাম্মদ ইমতিয়াজ »

বঙ্গবন্ধু বিপিএল এর পর্দা নেমেছে গত বেশ ক’দিন আগেই, ১৭ই জানুয়ারি। তবে শেষ হয়নি ক্রিকেটারদের ব্যাট-বলের পোস্টমর্টেম। চলছে নানান হিসাব-নিকাশ। দলীয় কিংবা ব্যক্তিগত, সাফল্যের ছোঁয়া পেয়েছে দেশীয় ক্রিকেটারদের সিংহভাগই।

এবার সেরা পাঁচ ব্যাটিং জুটির তিনটিই বাংলাদেশীদের দখলে। সেটা যদি হয় গেইল-রুশোদের ভীড়ে দেশীয় তরুণদদের ব্যাটে, প্রাপ্তির মধুরতাও বেশ। মিরাজ-মুশফিক, মুমিনুল-মেহেদি জুটি ছাড়াও শতাধিক রানের জুটি গড়েছেন মিরাজ-শান্ত। বাকি দুইটি জুটি দুই ক্যারিবিয়ান চার্লস এবং ফ্লেচারের, মালিক-বোপারা।

মিরাজ-মুশফিক: কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে খুলনার এই দুই ব্যাটসম্যান তৃতীয় উইকেটে করেছেন অবিচ্ছিন্ন ১৬৮ রান। মুশফিকুর রহিম ও মেহেদি হাসান মিরাজের এই জুটিই এবারের বিপিএলে সেরা।

মুমিনুল-মেহেদি: তরুণ ক্রিকেটার মেহেদি হাসানকে নিয়ে ঢাকার প্লাটুনের মুমিনুল হক গড়েছেন টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ জুটি। চতুর্থ উইকেটে ১৫৩ রান, প্রতিপক্ষ খুলনা টাইগার্স।

চার্লস-ফ্লেচার: তৃতীয় সর্বোচ্চ জুটিটি দুই ক্যারিবিয়ান ব্যাটসম্যান জনসন চার্লস এবং আন্দ্রে ফ্লেচারের দখলে। খুলনার বিপক্ষে সিলেটের এই দুই বিদেশী করেছেন ১৫০ রান।

মিরাজ-শান্ত: খুলনার দুই ওপেনার নাজমুল হোসাইন শান্ত এবং মেহেদি হাসান মিরাজের জুটি ছিল ১১৫ রানের। প্রতিপক্ষ সিলেট থান্ডার।

মালিক-বোপারা: পাকিস্তানের অভিজ্ঞ ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে ১০৬ রানের জুটি গড়ে সেরা পাঁচে ঠাই করে নেন ইংলিশ রিক্রুট রবি বোপারা। খুলনার বিপক্ষে চতুর্থ উইকেটে এ রান তোলেন রাজশাহীর এই দুই বিদেশী।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »