নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
এবারের বিপিএলে যাচ্ছেতাই হতাশাজনক পারফর্মেন্স করেছে সিলেট থান্ডার। আর সেটার দায় কিছুটা হলেও বার্তায় প্রধান কোচের উপরেই। তখন সিলেট থান্ডারের প্রধান কোচ হার্সেল গিবস বলেছিলেন ক্রিকেটারদের ইংরেজি ভায়ায় অদক্ষতাই এই ব্যার্থতার পেছনে কারন।
এ নিয়ে বেশ অনেকটা আলোচনা সমালচনা হয়েছিলো দেশীয় ক্রিকেট অঙ্গনে। তবে জাতীয় দলে এমনটা হয় কিনা সেটা জানতে চাইলে সম্পূর্ণ অস্বীকার করেন হিবসেরই স্বদেশী বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডামিঙ্গো। ডামিঙ্গো মনে করেন সেটা ছিলো হার্সেল গিবসের একান্ত ব্যাক্তিগত মতামত।
রাসেলের ভাষায়, ‘আমি মোটেও এটা মনে করিনা, এটা গিবসের ব্যাক্তিগত মতামত। গিবসের মন্তব্যর উপরে আমি আমার মন্তব্য দিতে পারিনা। তবে আমি খেলোয়াড়দের সাথে বেশ ভালোভাবেই যোগাযোগ করতে পারি৷’
তবে কখনও কখনও সমস্যায় পরলেও সেটি থেকে পরিত্রাণের পথও জানেন রাসেল ডামিঙ্গো। তখন তিনি বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম বা লজিস্টিক ম্যানেজার সাব্বির খানের সহায়তা নেন।
ডামিঙ্গো বলেন, ‘যখন বুঝতে পারি কেউ আমার কথা বুঝতে পারছেনা তখন আমি রাবিদ বা সাব্বিরের সহায়তা নেই বুঝেছে কিনা জানার জন্য।’
