নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজকে সামনে রেখে প্রস্তুতি ক্যাম্পের জন্য ১৯ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৭ই ফেব্রুয়ারি সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে দুদল।১৯ সদস্যের স্কোয়াড নিয়ে (আজ) ২০ই জানুয়ারি থেকে ক্যাম্প শুরু হওয়ার কথা পাকিস্তানিদের।
আসন্ন টেস্ট সিরিজে পাকিস্তানকে নেতৃত্ব দিবেন আজহার আলী।পাকিস্তানের প্রস্তুতি ক্যাম্পের স্কোয়াডের তিন ক্রিকেটার ক্যাম্পে যোগ দিবেন টি-টুয়েন্টি সিরিজ শেষ করে।টেস্ট স্কোয়াডের তিন ক্রিকেটার বাবর আজম,শাহিন শাহ আফ্রিদি ও মোহাম্মদ রিজওয়ান আছেন টি-টুয়েন্টি দলেও,আর তাই টি-টুয়েন্টি সিরিজ শেষ হওয়ার আগে ক্যাম্পে দেখা যাবে না এই তিন ক্রিকেটারকে।
জানা গেছে টি-টুয়েন্টি সিরিজ শেষে এই ১৯ জনের প্রাথমিক স্কোয়াড থেকে ঘোষণা করা হবে পাকিস্তানের চুড়ান্ত টেস্ট স্কোয়াড।
একনজরে প্রস্তুতি ক্যাম্পের পাকিস্তান স্কোয়াড:
আজহার আলী,আবিদ আলী,আসাদ শফিক,বাবর আজম,বিলাল আসিফ,ফাওয়াদ আলম,ফাহিম আশরাফ,হারিস সোহেল,ইমাম-উল হক,ইমরান খান,
কাশিফ ভাট্টি,মোহাম্মদ আব্বাস,মোহাম্মদ রেজওয়ান,
মুসা খান,নাসিম শাহ,শাহিন-শাহ আফ্রিদি,শান মাসুদ,ইয়াসির শাহ,উসমান শানওয়ারি।
