কে এম আবু হুরায়রা »
কোন এক মনিষী বলেছিলেন, প্রতিটি খারাপের ভিতরে হাজারও ভালো লুকিয়ে থাকে, দরকার একটু খুঁজে নেওয়া। কথাটিকে বাংলাদেশ দলের হেড কোচ রাসেল ডোমিঙ্গো বেশ ভালোভাবেই তটস্থ করে নিয়েছেন। শামুক থেকে বের করতে চাইছেন মুক্তা।
সম্প্রতি পাকিস্তান সফরের অতিরিক্ত নিরাপত্তা নিয়ে হাঁকডাক চলছে বেশ৷ শ্রীলঙ্কারও একই অভিযোগ ছিলো৷ তবে প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো এটাকে দেখছেন ইতিবাচক ভাবেই। তিনি মনে করিয়ে দিলেন, ‘একতাই বল” কথাটি। নিরাপত্তা কড়া হলে সবাই একসাথে থাকবে৷ যা নিজেদের ভিতরে আরও জোড়ালো বন্ধন সৃষ্টি করবে।’
রাসেলের মতে, ‘আমার মনে হয়না কড়া নিরাপত্তা ছেলেদের জন্য কষ্টকর কিছু হবে৷ যখন আপনি একজন বোলারকে ফেস করবেন তখন ঐ বল ব্যাতিত আপনার মনে অন্য চিন্তা আসাটা কষ্টসাধ্য ব্যাপার। আবার বল করার সময় ভাববেন সঠিক যায়গায় বল ফেলার কথা। মনযোগ ধরে রাখাটা কঠিন হবেনা৷ আমরা মানিয়ে নিতে পারবো।’
ডোমিঙ্গো আরও বলেন, ‘এমন আবদ্ধ জায়গা কখনো কখনো আপনার জন্য ভালো হয়ে দাঁড়ায়। এটি দলকে সজাগ রাখবে৷ একতাবদ্ধ হয়ে কাজ করার আগ্রহ সৃষ্টি করবে। নিজেদের ভিতরে রাখতে পারবে।’
উল্লেখ্য, পাকিস্তান সফরে তিনটি ভিন্ন মাসে হবে ভিন্ন ৩ টি সিরিজ। এতে আপত্তি নেই ডোমিঙ্গোর। তবে বর্তমান কোচিং স্টাফের ৫ জনই যাচ্ছেননা এই সফরে।
